নিউজটাইম ওয়েবডেস্ক : হান্দওয়ারা এনকাউন্টারে নিহত পুলিশকর্মী ও জওয়ানদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শহিদ সুরক্ষাকর্মীদের বীরত্ব ও আত্মবলিদান দেশবাসী কখনও ভুলবে না তিনি জানান।
রবিবার দুপুরে একটি টুইটবার্তায় মোদী, হান্দওয়ারায় বীর শহিদ জওয়ান ও সুরক্ষাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান। তাঁদের বীরত্ব ও আত্মবলিদান কখনও ভুলে যাওয়া যাবে না। তাঁরা সর্বাধিক একনিষ্ঠতার সঙ্গে দেশের সেবা করেছেন এবং আমাদের নাগরিকদের রক্ষা করতে নিরলসভাবে কাজ করেছিলেন। তাঁদের পরিবার ও বন্ধুবান্ধবের প্রতি তিনি সমবেদনা জানান।
প্রসঙ্গত, কুপওয়ারা জেলায় হান্দওয়ারার ছানজমুল্লার একটি বাড়িতে সাধারণ নাগরিকদের বন্দি করার খবর পেয়ে সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশ একত্রে একটি অভিযান করে। নাগরিকদের উদ্ধার করার জন্য পাঁচ জওয়ান ও পুলিশের একটি দল সেই বাড়িতে ঢোকে। নাগরিকদের তাঁরা উদ্ধার করেন। কিন্তু হঠাৎ ই তাঁদের উপর গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। সেখানেই তাঁরা নিহত হন।
সেনা জানিয়েছে, ২১ রাষ্ট্রীয় রাইফেলস ব্যাটেলিয়নের কর্নেল আশুতোষ শর্মা, মেজর অনুজ, পুলিশ সাব-ইনস্পেক্টর শাকিল কাজি, একজন ল্যান্স নায়েক ও একজন রাইফেলম্যানের মৃত্যু হয়েছে।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

