নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের কারণে আটকে পড়া এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেরাতে সোমবার আজমেড় থেকে ছাড়ছে প্রথম ট্রেন, এমনটাই জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। মোট ১২০০ জন পরিযায়ীকে নিয়ে ছাড়বে ট্রেনটি। রাজস্থানের অন্যতম এই শহর থেকে যাত্রা শুরু করে ট্রেনটি থামবে দুর্গাপুর ও ডানকুনিতে। ৫ মে কলকাতা পৌঁছাবে ট্রেনটি। সোমবার বিকেল ৫টা নাগাদ এ রাজ্যের পরিযায়ীদের ফেরাতে ট্রেনটির সময়সূচী সম্পর্কে বিকেল ৫.৩৩টায় ট্যুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। অন্যদিকে সন্ধে ৭.০৮নাগাদ রাজ্যের তথ্য দফতরের তরফেও ট্যুইট করে এ খবর জানানো হয়।
সোমবার রাজ্যপাল জগদীপ ধনকড় ট্যুইটে লেখেন, “গতকাল রেলমন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে আলোচনা হয়েছিল আমাদের রাজ্যের পরিযায়ীদের ফেরানো নিয়ে। ৫ মে আসানসোল হয়ে একটি ট্রেন দুর্গাপুর থামবে, পরিযায়ীদের নিয়ে রাজস্থানের আজমীড় ছাড়বে ট্রেনটি”।
ভিন রাজ্য আটকে পড়া থেকে এ রাজ্যের পরিযায়ীদের ফেরাতে বিশেষ ট্রেন ছাড়া নিয়ে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ট্যুইটে তিনি লেখেন, “আমাদের প্রতিশ্রুতি হিসেবে, ভিন রাজ্যে আটকে পড়া এ রাজ্যের মানুষদের ফেরাতে ২৫০০ এর বেশি পরিযায়ী শ্রমিক, পড়ুয়া, রোগীদের নিয়ে আজমের ও কেরল থেকে এ রাজ্যের উদ্দেশে যাত্রা করবে দুটি ট্রেন। নিয়ম অনুযায়ী, যাঁরা আসবেন সকলকেই স্ক্রিনিং করা হবে”।
শুক্রবার তেলেঙ্গানার লিঙ্গমপল্লী খেকে ভোর ৪.৩০টায় প্রথম ট্রেন ছাড়ে। হায়দরাবাদ থেকে প্রথম ট্রেন হাতিয়া’রে ১,২০০ পরিযায়ী শ্রমিককে ফেরানো হয়। পরদিন ট্রেনটি গন্তব্যে পৌঁছায়। একইদিনে আরও চারটি ট্রেন ছাড়ে, নাসিক থেকে মধ্যপ্রদেশের ভোপাল, কেরলের আলুভা থেকে ওড়িশার ভুবনেশ্বর, বিহারের পটনা ও হাতিয়াগামী ট্রেন ছাড়ে রাজস্থানের জয়পুর ও কোটা থেকে।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

