নিউজটাইম ওয়েবডেস্ক : সম্প্রতি লকডাউন কর্যকর করতে গিয়ে টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডে হামলার শিকার হয় পুলিশ। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। ইটের আঘাতে গুরুতর জখম হন দুই পুলিশকর্মীও। এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল বীরভূমে। ক্রমাগত ইট বর্ষনে এদিন ঘায়েল হন ২ পুলিশকর্মী। ইতিমধ্যে ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
লকডাউন ঠিক ভাবে মানা হচ্ছেনা বলে শনিবার সন্ধ্যায় পুলিসের কাছে খবর আসে। তার ভিত্তিতেই সিউড়ি এলাকায় টহল দিতে যায় পুলিশ। রাস্তায় কয়েকজনকে দেখে প্রথমে পুলিশ তাঁদের তাড়া করতেই পাল্টা পুলিশদের লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে একদল উন্মত্ত যুবক। একইসাথে পুলিশের গাড়ি ও বাইক ভাঙচুর করা হয়। ঘটনাস্থলেই ইটের আঘাতে আহত হন দুজন পুলিশকর্মী। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার পাশাপাশি সেখানে তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। করোনার জেরে দেশ জুড়ে লকডাউন চলছে। বারে বারে প্রশাসনের তরফে সকলকে গৃহবন্দি থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। কিন্তু কে শোনে কার কার কথা! দিন দিন দেশে করোনা আতঙ্কের সংখ্য়া যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে এই মুহূর্তে সকলেরই সচেতন থাকা উচিত। কিন্তু নিজেদের স্বার্থে সেটুকুও করতে ব্যর্থ হচ্ছেন অনেকে। উল্টে যে সমস্ত মানুষগুলো (চিকিতৎসক পর পুলিসকর্মীর) তাঁদের প্রাণের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, বারে বারে তাঁদের ওপরই হামলা হচ্ছে। এই বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলেই দাবি করছেন নেটিজেনরা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

