‘প্রেস ফ্রিডম ডে’ তে সাংবাদিকদের জন্য বিমা ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারিতে থাকা কর্মীদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত বিমা সুরক্ষা দেওয়ার ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। তালিকায় রয়েছেন সাংবাদিকরাও।

রবিবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন, ‘বাংলায় আমাদের সরকার সাংবাদিক-সহ প্রথম সারির  কোভিড-১৯ কর্মীদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত বিমা সুরক্ষা দেওয়ার ঘোষণা করেছে। সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস।’ 

সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে এ দিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘সমাজে তাঁদের অবদানের জন্য আমরা সাংবাদিকদের সম্মান করি। বাংলার সাংবাদিকদের উন্নয়নের স্বার্থে বহু উদ্যোগ নিয়েছে আমাদের সরকার।’

পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ৯২২ জন করকোনাভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube