বাংলার রেড জোনেও খুলবে মদের দোকান, বেঁধে দেওয়া হল সময়

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ রুখতে আগামী ৪ মে থেকে ফের ২ সপ্তাহের জন্য দেশজুড়ে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। কিন্তু এই তৃতীয় দফায় লকডান জারি হলেও বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে প্রশাসন। একইসাথে সবুজ সংকেত মিলেছে মদের দোকান গুলি খোলার ক্ষেত্রেও। যা মদ্যপ্রেমীদের জন্য নিঃসন্দেহে খুশির খবর। আগামী সোমবার সকাল দশটা থেকে কার্যকর হতে চলেছে সরকারি এই নির্দেশ। একইসাথে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কর্নাটক ও অসমের মতো রাজ্যে রেড জোনেও খোলা হবে ‘স্ট্যান্ড অ্যালোন’ মদের দোকান।

সুত্রের খবর, বাংলায় সোমবার থেকেই ‘স্ট্যান্ড অ্যালোন’ মদের দোকান খোলা হবে। তবে কোন ভাবেই কনটেইনমেন্ট জোনে মদের দোকান খোলা যাবেনা। এদিকে গ্রিন জোনে মদের দোকান খোলার সময় ধার্য করা হয়েছে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা। অন্যদিকে রেড জোনের ক্ষেত্রে সেই সময়সীমা দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬টা।

পশ্চিমবঙ্গের এই সিদ্ধান্তকে নিজেদের রাজ্যেও কার্যকর করেছে মহারাষ্ট্র। এবিষয়ে সেরাজ্যের মুখ্যসচিব ভূষণ গাংরানি বলেন, ‘রাজ্যের অনেক জেলা এখনও রেড জোনে রয়েছে। কিন্তু সেগুলো কনটেইনমেন্ট জোন নয়। সেসমস্ত জায়গায় বেশ কয়েকদিন ধরেই করোনা আক্রান্তের কোন খবর পাওয়া যায়নি। তাই তৃতীয় দফার লকডাউন চলাকালীন সেই জায়গাগুলিতে জামা-কাপড়-জুতো-মদ-স্টেশনারি দোকান খোলার কথা ঘোষণা করছি।’ তবে সেই দোকানগুলিকে অবশ্যই স্ট্যান্ড অ্যালোন হতে হবে বলে জানিয়েছে প্রশাসন।

কিন্তু দোকানগুলি খোলার ক্ষেত্রে এইভাবে ছাড় দেওয়ার ফলে কী আদৌ বজায় থাকবে সামাজিক দূরত্বের বিষয়টি? এবিষয়েই এখন উঠছে নানান প্রশ্ন। যদিও মদের দোকান থেকে শুরু করে যেসব জায়গায় ছাড় দেওয়া হয়েছে সেখানে কঠোরভাবে বিধিনিষেধ পালন করার নির্দেশিকা জারি করা হয়েছে কোন্দ্র সরকারের তরফে। কিন্তু সেই নির্দেশিকা সাধারণ মানুষ কতখানি মেনে চলতে সমর্থ হয়, এখন সেটাই দেখার।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube