শ্রমিকদের থেকে পাওয়া বাড়তি ভাড়া রেলকে দেবে রাজ্য

নিউজটাইম ওয়েবডেস্ক : শ্রমিক স্পেশ্যাল’ ট্রেনে ভাড়া নেওয়ার জন্য প্রবল সমালোচনার মুখে পড়েছে রেল। তা সত্ত্বেও নিজেদের অবস্থান থেকে সরল না কেন্দ্র। বরং নয়া নির্দেশিকা জারি করে শ্রমিকদের থেকে ভাড়া নেওয়ার দায়িত্ব রাজ্যের চাপাল জাতীয় পরিবহন সংস্থা।

যে স্টেশন থেকে ট্রেন ছাড়বে সেখানে যাত্রীরা স্ক্রিনিংয়ে নামার পর মোট যাত্রী সংখ্যা জানাবে সংশ্লিষ্ট রাজ্য রবিবার রেলের তরফে নির্দেশিকায় জানানা হয়েছে এমনটাই। সেই মোতাবেক নির্দিষ্ট গন্তব্য উল্লেখ করে টিকিট ছাপাবে রেল। তারপর তা সংশ্লিষ্ট রাজ্যের হাতে তুলে নেওয়া হবে। নির্দেশিকায় বলা হয়েছে, ‘যে যাত্রীদের ছাড়পত্র দেওয়া হয়েছে, তাঁদের হাতে টিকিট তুলে দেবে স্থানীয় রাজ্য সরকার। টিকিটের পুরো অর্থ তুলে তা রেলকে হস্তান্তর করবে রাজ্য।’

রেলের তরফে আগেই জানানো হয়েছিল, বিশেষ ট্রেনের যাত্রীদের বেশি ভাড়া দিতে হবে। স্লিপার ক্লাসের ভাড়ার পাশাপাশি সুপারফাস্ট চার্জ হিসেবে ৩০ টাকা ও অতিরিক্ত ২০ টাকা দিতে হবে।

নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, যে স্টেশন থেকে ট্রেন ছাড়ছে, সেই রাজ্যগুলি যাত্রীদের খাবার প্যাকেট ও জল দেবে। শুধুমাত্র যে ট্রেনগুলির যাত্রার সময় ১২ ঘণ্টার বেশি, সেই ট্রেনের যাত্রীদের খাবার দেবে রেল। একইসঙ্গে স্বাস্থ্য পরিস্থিতির উপর নজর রাখার জন্য যাত্রীদের ‘আরোগ্য সেতু’ অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে রাজ্যগুলিকে জোড় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে কোনও বিধি লঙ্ঘন হলে শ্রমিক স্পেশ্যাল ট্রেনের পরিষেবা বন্ধ করে দিতে পারে জানিয়েছে রেল।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube