লকডাউনের মাঝেই উত্তপ্ত হান্দওয়ারা, শহিদ ৫ ভারতীয় সেনা, খতম ২ জঙ্গী

নিউজটাইম ওয়েবডেস্ক : জম্মু ও কাশ্মীরের   হান্দওয়াড়ায় জঙ্গিদের সঙ্গে এক এনকাউন্টারে  শহিদ হলেন পাঁচ সেনাকর্মী। তাঁদের মধ্যে দু’জন উচ্চপদস্থ সেনা আধিকারিক। এনকাউন্টারে দু’জন জঙ্গিও নিহত হয়েছে। শনিবার থেকেই উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জেলার অন্তর্গত হান্দওয়াড়ার চাঞ্জমুল্লা অঞ্চলে শুরু হয়েছিল গুলির লড়াই। শনিবার জম্মু ও কাশ্মীরের পুলিশের সঙ্গে সেনাবাহিনীর জঙ্গি-বিরোধী এই যৌথ অভিযান শুরু হয়। জানা গেছে, দলটি আটকে পড়া সাধারণ নাগরিকদের উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা বাহিনীর কাছ থেকে প্রাপ্ত তথ্য জানা গিয়েছিল চাঞ্জমুল্লায় একটি বাড়িতে কয়েকজন সাধারণ নাগরিককে আটক করেছে জঙ্গিরা। এরপরই জম্মু ও কাশ্মীরের পুলিশে সঙ্গে সেখানে যৌথ অভিযান চালায় ভারতীয় সেনা। দলে ছিলেন পাঁচ সেনাকর্মী ও জম্মু-কাশ্মীর পুলিশকর্মীরা। ওই নাগরিকদের উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছে যায় দলটি।

এরপর ওই নাগরিকদের উদ্ধার করতে গিয়ে জঙ্গিদের উপরে গুলি্ চালাতে থাকে উদ্ধারকারী বাহিনী। শেষ পর্যন্ত সফল ভাবে ওই নাগরিকদের উদ্ধার করতে দলটি সফল হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।

সেনা জানিয়েছে, ২১ রাষ্ট্রীয় রাইফেলস ব্যাটেলিয়নের কর্নেল আশুতোষ শর্মা, মেজর অনুজ, পুলিশ সাব-ইনস্পেক্টর শাকিল কাজি, একজন ল্যান্স নায়েক ও একজন রাইফেলম্যানের মৃত্যু হয়েছে। এর আগে, একাধিক সফল সন্ত্রাস বিরোধী অভিযানে ছিলেন কর্নেল শর্মা। সাহসিকতার জন্য তিনি দু’বার পুরস্কার পেয়েছেন। তাঁর স্ত্রী ও ১২ বছরের মেয়ে আছেন।

এদিকে, এনকাউন্টারের সময় সারা রাত নিরাপত্তাবাহিনীর অভিযানের বিরুদ্ধে ফেসবুক ও টেলিগ্রামে প্রোপাগ্যান্ডা ছড়ানো হয়। কয়েকটি পাকিস্তানি অ্যাকাউন্টের তরফে সেই কাজ করা হচ্ছিল।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube