নিউজটাইম ওয়েবডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মৃত ৮৩। একদিনের হিসাবে এটাই সর্বাধিক মৃত্যু। পাশাপাশি একদিনে ২,৬৪৪ জন আক্রান্ত হলেন করোনায়। এর ফলে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৯,৯৮০। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৩০১-এ। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। গত এক সপ্তাহে দেশে আক্রান্ত হয়েছেন ১৩,০০০-এরও বেশি মানুষ। মারা গিয়েছেন ৭০০ জন।গত ২৪ ঘণ্টায় ওড়িশায় নতুন করে আরও ৩ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। এই নিয়ে সে রাজ্যে মোট আক্রান্ত হলেন ১৬০ জন। তবে সুস্থ হয়ে যাওয়ায় ইতিমধ্যেই ৫৬ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মোট মৃতের সংখ্যা ১ জন।
গত ডিসেম্বরে চিনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ার পর সারা বিশ্বের ১৮০টি দেশে ছড়িয়ে পড়ে মহামারীর আকার নিয়েছে কোভিড-১৯। সোমবার থেকে দেশের বিভিন্ন প্রান্তে ‘অরেঞ্জ’ ও ‘গ্রিন’ জোনগুলিতে লকডাউন কিছুটা শিথিল করা হবে। তবে ‘রেড’ জোনগুলিতে একই রকমের বিধিনিষেধ জারি থাকবে।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

