নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার প্রকোপে নাজেহাল গোটা বিশ্ব, গোটা দেশ ৷ করোনা মোকাবিলায় দেশ জুড়ে এখনও লকডাউন অব্যাহত ৷ করোনা থেকে মুক্তি পেতে দেশের জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত মানুষেরা দিন-রাত এক করে দিচ্ছেন ৷ সেই মানুষদের সম্মান জানাতেই এবার এগিয়ে এল দেশের বিমান বাহিনী ও নৌসেনারা ৷
রবিবার দেশের করোনা যোদ্ধাদের ধন্যবাদ জানানোর জন্য আকাশে উড়ল সুখোই-৩০ বিমান ৷ আকাশে দেখা গেল বিমান বাহিনীর কেরামতি ৷ হেলিকপ্টারের সাহায্যে আকাশ থেকে পুষ্প বৃষ্টি ৷
চিফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত বলেন বিমান বাহিনীর একটি শাখা কাশ্মীর থেকে কন্যাকুমারি পর্যন্ত ফ্লাইপাস্ট করে ৷ অন্য আরেক শাখা অসমের ডিব্রুগড় থেকে কচ্ছে ফ্লাইপাস্ট করে। এই ফ্লাই পাস্টে পরিবহনের পাশাপাশি যুদ্ধ বিমানও অংশ নেবে। একই সঙ্গে সশস্ত্র বাহিনীও করোনা যোদ্ধাদের সম্মান জানাতে চায় বলেও জানিয়েছেন বিপিন রাওয়াত ৷
শুক্রবার চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত তিন সেনাপ্রধানের সঙ্গে ঘোষণা করেন এব্যাপারে। জানান, বিশেষ কৃতজ্ঞতা প্রদর্শনের জন্যই এই পদক্ষেপ করবেন তাঁরা। তিনি বলেন, ‘‘আমরা আমাদের কৃতজ্ঞতা জানাতে চাই প্রত্যেক করোনা যোদ্ধা এবং দেশের সমস্ত নাগরিককে। ৩ মে সেনাবাহিনীর তিন শাখার তরফ থেকে বিশেষ সম্মান প্রদর্শন করা হবে।’’ এই বিশেষ সম্মান প্রদর্শনের অন্যতম হল বায়ুসেনার ‘ফ্লাই পাস্ট’। আকাশপথে কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং উত্তর-পূর্বের অসম থেকে গুজরাতের কচ্ছ পর্যন্ত পাড়ি দেওয়া।
এর আগে আপৎকালীন কর্মীদের প্রতি সম্মান জানানোর প্রথম ঘটনাটি ঘটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধে। সেই সময় সকলে ব্যালকনি থেকে হাততালি দিয়েছিলেন। এরপর আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়েও সকলকে সম্মান জানানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

