লকডাউনে সম্পুর্ণ হল থেমে থাকা রক্ষণা বেক্ষণের কাজ, জানাল ভারতীয় রেল

নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউন ‌যেন সাপে বর হয়েছে ভারতীয় রেলের। বহুদিন ধরে আটকে থাকা কাজ এই সময়ে করে নিচ্ছে রেলওয়ে। বিভিন্ন ক্ষেত্রে রেল লাইন, রেল ব্রিজ সারাইয়ের কাজ চলছে দেশের নানান প্রান্তে। সাধারণ সময়ে ‌যাত্রী পরিষেবা সচল রাখার জন্যে লাইন বা ব্রিজ সারাইয়ের কাজ করা ‌যায়না। দেশে করোনা মোকাবিলায় লকডাউনের জেরে ট্রেন চলাচল একেবারে বন্ধ। এই সময়েরই সদ্ব্যবহার করছে রেল কর্তৃপক্ষ।

ভারতীয় রেল কর্তৃপক্ষের তরফ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই করোনা পরিস্থিতিতেও রেলের কর্মী ‌যোদ্ধারা অক্লান্ত পরিশ্রম করে রেলের সমস্ত রক্ষণাবেক্ষণের কাজ করে চলেছেন। ইয়ার্ড রিমডডেলিং, সিজার ক্রসওভার রিনিউয়াল, রেল ব্রিজের সারাই ইত্যাদি কাজ প্রয়োজন থাকলেও করতে পারছিল না রেলওয়ে কর্তৃপক্ষ। বহু পরিকল্পনার পরও শেষমেশ আটকেই ছিল কাজ।

৫০০ আধুনিক ‌যন্ত্র, ট্র্যাক, ওভারহেডের ‌যন্ত্রাংশ নিয়ে ১০,৭৪৯ মেশিন নিয়ে কাজ করছেন কর্মীরা। ১২,২৭০ কিমি রেল ট্র্যাকের কাজ ‌যা এতদিন ধরে বাকি ছিল তার কাজ করে চলেছে এবং ৫,২৬৩ টার্নআউট এর কাজ করা হচ্ছে বলে জানানো হয় ঐ বিজ্ঞপ্তিতে।

এছাড়াও অসিলেশন মনিটরিং সিসটেমের সাহা‌য্যে রেল ট্র্যাকের পর্যবেক্ষণ করা হয়েছে। দেশের ৫,৩৬১ টি জায়গায় ১ লক্ষ ৯২ হাজার ৪৮৮ কিমি রেল ট্র্যাকের প‌র্যবেক্ষণ করা হয়েছে ওএমএস প্রক্রীয়ার সাহা‌য্যে।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube