আরোগ্য সেতু আসলে আড়ি পাতার যন্ত্র, অভিযোগ রাহুলের

নিউজটাইম ওয়েবডেস্ক : আরোগ্য সেতু  অ্যাপ্লিকেশন মূলত: অভিজাত গুণসম্পন্ন নজরদারি ব্যবস্থা। শনিবার এভাবেই সমালোচনায় সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। সংক্রমণ চিহ্নিতকরণে সব কেন্দ্রীয় সরকারি কর্মীকে এই অ্যাপ্লিকেশন ফোনে মজুত রাখতে নির্দেশ দিয়েছে সরকার। যদিও এপ্রিলে যখন এই অ্যাপ্লিকেশন দিনের আলো দেখে তখন বাধ্যতামূলক ছিল না ব্যবহার। কিন্তু গত মাসের শেষে আরোগ্য সেতুর ব্যবহার বাধ্যতামূলক করেছে কেন্দ্র। সরকারি সব সংস্থার কর্মীদের ফোনে এই অ্যাপস রাখতেই হবে। নয়তো সেই সংস্থার প্রধানকে অভিযুক্ত করা হবে। এই মর্মে বার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রসঙ্গে এদিন রাহুল গান্ধি টুইটে লেখেন,  “আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন অভিজাত নজরদারি ব্যবস্থা। বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত। যার ওপর সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। এর ফলে তথ্য ও ব্যাক্তি পরিসর খর্ব হবে। প্রযুক্তি আমাদের নিরাপদ রাখে সাহায্য করে। কিন্তু মানুষের অনুমতি ছাড়া তাঁদের ওপর নজরদারি চালানোর অনুমতি দেয় না।” 

এদিকে, আরোগ্য সেতু অ্যাপকে দেশের সমস্ত নাগরিকদের জন্যই বাধ্যতামূলক করা হতে পারে। করোনা ভাইরাসের সংক্রমণ চিহ্নিত করতে সাহায্যকারী এই অ্যাপটি সকলের জন্য বাধ্যতামূলক করার প্রসঙ্গে গোপনীয়তা এবং নজরদারি নিয়ে বিতর্কও উঠেছে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube