সমুহ বিপদ শাওমি গ্রাহকদের, গোপন তথ্য পাচার হচ্ছে চিনে

নিউজটাইম ওয়েবডেস্ক : মোবাইল প্রেমিদের জন্য চরম দুঃসংবাদ। এবার বিখ্যাত মোবাইল প্রস্তুতকারী সংস্থা শাওমির বিরুদ্ধে উঠলো ব্যবহারকারীদের তথ্য পাচারের অভি‌যোগ। ইন্টারনেট সুরক্ষা নিয়ে কাজ করে এক সংস্থা, সম্প্রতি এই অভি‌যোগ তুলেছে। শাওমির ফোন বাবহার করেন ‌যারা তাদের ব্যক্তিগত তথ্য আলিবাবার সার্ভারে পৌঁছে ‌যাচ্ছে।

এমনকি গ্রাহকদের ব্রাউসিং ডেটা পাচার করা মত গুরুতর অভি‌যোগ করা হয়েছে শাওমির বিরুদ্ধে। তবে এই সমস্ত অভি‌যোগ খারিজ করে শাওমি কর্তারা জানিয়েছে গ্রাহকদের কোনো রকম তথ্য চিনে পাঠানো  হচ্ছেনা। তবে তারা গ্রাহকদের ব্রাউসিং হিস্ট্রি তাদের পরিচয় ছাড়া সংগ্রহ করলেও অন্য সংস্থার কাছে তা কোনোভাবেই ‌‌যায় না বলে জানায় শাওমি কর্তৃপক্ষ।

ফোর্বস ম্যাগাজিনে গত কয়েকদিন আগে ইন্টারনেট সুরক্ষা বিশেষজ্ঞ সর্লিগ ও অ্যন্ড্রু টিয়ের্নি জানান এই সংস্থা গ্রাহকদের অজান্তে অত্যন্ত সন্তর্পনে তাদের ব্যক্তিগত তথ্য তুলে দিচ্ছে এই চিনা সংস্থার হাতে। এই বিষয়ে বিস্তারিত ভাবে তথ্য প্রকাশ করা হয় ম্যাগাজিনে।

শুধু ব্রাউসিং হিস্ট্রিই না এমনকি ফোনে কোন ফোল্ডার খুলছে ব্যবহারকারী সেই তথ্যও আলিবাবর সার্ভারে পাঠাচ্ছে শাওমি। এই বিষয়ে বিস্তারিত ভাবে গবেষনা করছে তারা। এখনও প‌র্যন্ত ‌যা জানা ‌যাচ্ছে সেই অনু‌যায়ী রেডমি নোট ৮ এর থেকে এই তথ্য পাঠিয়েছে শাওমি, কিন্তু সেটিই একমাত্র না। অন্য অনেক ফোন থেকেও তথ্য পাঠানের ঘটনা দেখা গেছে বলে জানান তারা। শাওমির ফোনে তথ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন প্রথম থেকেই ছিল এখন তা আরোও জোড়াল হচ্ছে এই তথ্যের জেরে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube