নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা প্রতিশেধকের খোঁজে একটি মাইলস্টোনের সৃষ্টি করল মার্কিন যুক্ত রাষ্ট্র। এখনও পর্যন্ত করোনা রোধে কার্যকরি যে সমস্ত ওষুধ পাওয়া গেছে, তার মধ্যে একটি রেমডিসিভির। এই ওষুধটি উল্লেখযোগ্য ভাবে কাজ করছে আক্রান্তদের শরীরে।
যে সমস্ত রোগীর মধ্যে যাদের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক তাদের ক্ষেত্রে এই রেমডিসিভির ওষুধ ব্যবহার করার অনুমতি দিয়েছে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। যে সমস্ত রোগীর শ্বাস-প্রশ্বাসের গুরুতর অসুবিধা রয়েছে, বা যারা যন্ত্রের সাহায্য ছাড়া নিঃশ্বাস নিতে পারছেন না তাদের ক্ষেত্রে মুলত এই ওষুধ ব্যবহারে অনুমতি দিয়েছে মার্কিন প্রশাসন। এই ওষুধ ব্যবহারের ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ওষুধ প্রস্তুতকারী সংস্থা জিলিয়াড এর কর্নধার ড্যানিয়েল ও ডে এবং ফুড অ্যান্ড ড্রাগস বিভাগের সচিব স্টিফেন হানের উপস্থিতিতে এই ওষুধ করোনা চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে বলে জানান তিনি। সচিব হান জানান, ওষুধ ব্যবহারের ক্ষেত্রে এই ওষুধ বিদ্যুৎ গতিতে অনুমোদন পেয়েছে। এবং করোনা প্রতিশেধকের গবেষনায় এটি একটি বড় ধাপ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

