নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়ে শুক্রবার সন্ধ্যায় নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। সেখানে জানানো হয়েছে, আগামী সোমবার থেকে শর্তসাপেক্ষে কমলা ও সবুজ জোনে বিভিন্ন ক্ষেত্রে লকডাউন শিথিল করা হবে।
শনিবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার থেকে কমলা ও সবুজ জোনে সেলুন খোলা রাখা যাবে। পাশাপাশি, সেই এলাকাগুলিতে সবরকমের পণ্য ডেলিভারি দিতে পারবে ই-কমার্স সংস্থাগুলি। অর্থাৎ রবিবার পর্যন্ত দেশের সর্বত্র ই-কমার্স সংস্থাগুলি শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের ডেলিভারি দিতে পারবে। সোমবার থেকে সবুজ ও কমলা জোনে অত্যাবশ্যকীয়, অনাবশ্যকীয় – সমস্ত পণ্যের ডেলিভারি দেওয়া যাবে। তবে লাল জোনে তেমন কোনও শিথিলতার পথে হাঁটেনি স্বরাষ্ট্র মন্ত্রক। বরং আগের মতো সেখানে সেলুন ও বন্ধ রাখতে হবে। অনলাইনেও শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের অর্ডার দিতে পারবেন সেখানকার বাসিন্দারা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

