মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশে ফেরা সাত শ্রমিকের করোনা পজিটিভ

নিউজটাইম ওয়েবডেস্ক : কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, যে শ্রমিক, ছাত্র ও পর্যটকরা ভিন রাজ্যে গিয়ে আটকে পড়েছেন, তাঁরা নিজেদের রাজ্যে ফিরতে পারবেন। তবে কেবলমাত্র সুস্থদেরই ফেরত পাঠানো হবে। এর পরেই জানা গেল, মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশে ফিরে আসা সাত শ্রমিকের দেহে করোনাভাইরাস সংক্রমণ হয়েছে। তাঁদের বাড়ি বস্তি জেলায়। জায়গাটি লখনউ থেকে ২৬০ কিলোমিটার দূরে।

 করোনা ভাইরাস  ঠেকাতে দেশে লকডাউন জারি হওয়ার ফলে বহু রাজ্যেই আটকে পড়েন অসংখ্য পরিযায়ী শ্রমিক, ভিনরাজ্যের পড়ুয়া এবং পর্যটকরা। তাঁদের ঘরে ফেরানোর জন্যে বিশেষ ট্রেন চালাতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। এছাড়া বিভিন্ন রাজ্যের সরকারকে কেন্দ্রের তরফ থেকে এই অনুমতিও দেওয়া হয় যে, প্রয়োজনে বাসের ব্যবস্থা করে ওই আটকে পড়া মানুষজনকে নিজেদের রাজ্যে ফেরানোর ব্যবস্থা করা হোক। তবে কেন্দ্রের তরফ থেকে একথাও বলা হয় যে, লকডাউনে এতদিন যাঁরা ভিনরাজ্যে আটকে ছিলেন তাঁদের নিজেদের রাজ্যে ফেরানোর আগে শরীরের নমুনা পরীক্ষা করে দেখা হোক যে তাঁরা করোনা পজিটিভ নাকি নেগেটিভ। যাঁরা করোনা নেগেটিভ তাঁরাই ফিরতে পারবেন বাড়িতে একথাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়। কিন্তু তারমধ্যেই বিপদ সংকেত। দেখা গেল উত্তরপ্রদেশের  যে পরিযায়ী শ্রমিকদের সম্প্রতি মহারাষ্ট্র থেকে ফেরানো হয়েছে তাঁদের মধ্যে ৭ জন করোনা পজিটিভ। ফলে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সেরাজ্যে।

জানা গেছে, আপাতত লখনউ থেকে প্রায় ২৬০ কিলোমিটার দূরে অবস্থিত বস্তির একটি স্থানীয় হাসপাতালে ওই শ্রমিকদের কোয়ারান্টাইন করা হয়েছে। তবে যাঁরা ইতিমধ্যেই ওই করোনা রোগীদের সংস্পর্শে এসেছিলেন তাঁদের সবাইকে খুঁজে বের করে কোয়ারান্টাইন করার চেষ্টা করা হচ্ছে। 

এদিকে উত্তরপ্রদেশে প্রায় ২,৩০০ জন এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কমপক্ষে ৪২ জন মারা গেছেন ওই রোগের প্রকোপে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube