নিউজটাইম ওয়েবডেস্ক : রেশনে নিয়ে নানা দুর্নীতির অভিযোগ উঠছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। বরাদ্দ রেশন মিলছে না বলেও গ্রাহকদের পক্ষ থেকে একাধিকবার অভিযোগ উঠেছে। শনিবার জন সাধারণের বিক্ষোভ গণরোষে পরিনত হল। মুর্শিদাবাদের সালারে রেশন ডিলারের বাড়ির সামনে আগুন ধরিয়ে বিক্ষোভ চলে। অভিযোগ, ওই ডিলারের বাড়িও ভাঙচুর করা হয়েছে। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরকারি নির্দেশিকা থাকা সত্বেও বরাদ্দের চেয়ে অনেক কম পরিমাণে রেশন ডিলাররা গ্রাহকদের খাদ্য পণ্য সরবরাহ করছে। এই অভিযোগে সালারে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুনশ্রী গামে রেশন ডিলার হালিম শেখের বাড়ীর সামনে বহু উত্তেজিত জনতা জড়ো হয়ে ক্ষোভ ফুটতে থাকে। সামাজিক দূরত্ব লঙ্ঘন হয়। উত্তেজিত জনতা আগুন ধরিয়ে বিক্ষোভ দেখায়। উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে। গ্রামবাসীরা একত্রিত হয়ে রেশন ডিলারের বাড়িতে হামলা চালায় । অতিরিক্তি পুলিশ সুপার অনীশ সরকার বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ মাইকে ঘোষণা করে স্থানীয়দের ঘটনাস্থল ছাড়ার কথা বলে। স্থানীয়দের অভিযোগ, যে পরিমাণ রেশনের সামগ্রী পাওয়ার কথা ছিল, তা তাঁরা পাচ্ছেন না। রেশন ডিলার কম রেশন দিয়ে চলেছেন। অভিযোগ করেও ফল পাননি। সেই কারণেই এদিনের এই বিক্ষোভ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

