নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতীয় টেলি দুনিয়ায় নতুন রেকর্ড গড়ল রামানন্দ সাগরের রামায়ন। গত ১৬ই এপ্রিল এই ধারাবাহিকের দর্শক সংখ্যার ছিল ৭.৭ কোটি। দুরদর্শনের ট্যুইটার অ্যাকাউন্টে এই তথ্য দেওয়া হয়। করোনার জেরে গোটা দেশে চলছে লকডাউন। এই সময়ে গৃহবন্দি গোটা দেশের মানুষ, আর ঠিক সেই কারণেই ৯০ এর দশকের বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক আবার করে সম্প্রচার করার সিদ্ধান্ত নেয় দুরদর্শন। রামায়নও এই পুণঃসম্প্রচারিত ধারাবাহিকের মধ্যে একটি। এই দর্শক সংখ্যা গোটা বিশ্বে এখনও পর্যন্ত সর্বোচ্চ বলে জানায় দুরদর্শন।
নেটিজেনরা এই ধারাবাহিককে বিখ্যাত মার্কিন ধারাবাহিক দ্য বিগ ব্যাং থিওরির সাথে তুলনা করতে শুরু করেন এই তথ্য প্রকাশ্যে আসসার পর। এই মার্কিন ধারাবাহিকের সবর্বশেষ দুটি এপিসোডের লাইভ দর্শক সংখ্যা ছিল ১৮.৫ মিলিয়ন, যেখানে রামায়নের দর্শক সংখ্যা ছিল ৭৭ মিলিয়ন। রামায়ন ধারাবাহিকেরও শেষ এপিসোডটি সম্প্রচারিত হয় ১৮ই এপ্রিল। এরপর শুরু হয়েছে উত্তর রামায়ন যেখানে পুরাণ অনুসারে রাম সীতা ও তাঁদের সন্তানদ্বয় লব ও কুশের কাহিনী দেখানো হবে। রামানন্দ সাগরের রামায়ন দুরদর্শনে প্রথম সম্প্রচারিত হয় ১৯৮৭ থেকে ১৯৮৮ সালে। সসেই সময়েও এই ধারাবাহিকের দর্শক সংখ্যা অন্য সমস্ত অনুষ্ঠানের থেকে বেশি ছিল। এই ধারাবাহিকে বিভিন্ন ভুমিকায় অভিনয় করেছেন অরুণ গোভিল, দিপীকা চিখিলা, সুনীল লহরী, অরবিন্দ ত্রিবেদী, সঞ্জয় যোগ, সমীর রাজদা, দারা সিং প্রমুখ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

