স্বামীর স্মৃতিচারণায় হৃদয়বিদারী পোস্ট নীতুর

নিউজটাইম ওয়েবডেস্ক : দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন তাঁদের। তার আগে বছর ছয়েকের প্রেম। ১৯৭৪ সালে ‘জেহেরিলা ইনসান’ ছবির সেটে আলাপ হয় ঋষি কাপুর এবং নীতু সিংয়ের। তারপর ১৯৮০ সালে বিয়ে। বিয়ের আগে একাধিক ছবিতে কাজও করেছেন একসঙ্গে। শেষ ২ বছর মারণ রোগের সঙ্গে ঋষির লড়াইয়েও সর্বক্ষণ ছিলেন দুজনে একসাথে। কিন্তু ৪৬ বছরের সম্পর্কের বাঁধন আলগা করে নীতুকে একলা করে দিয়ে চলে গিয়েছেন ঋষি। আর তাই বোধহয় ইনস্টাগ্রামে ঋষি কাপুরের হাসিখুশি একটা ছবি শেয়ার করে নীতু লিখেছেন, “আমাদের গল্প শেষ হলো’’ আবেগঘন এই পোস্ট দেখে চোখের জল ধরে রাখতে পারেন নি অনেকেই।

বুধবার গভীর রাতে ঋষি কাপুরের হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনেই দুর্ভাবনা এসেছিল মনে। কারণ তাঁর কয়েক ঘণ্টা আগেই মারণ রোগ ক্যানসার মাত্র ৫৩ বছরেই থামিয়ে দিয়েছে অভিনেতা ইরফান খানের লড়াই। পাশাপাশি ঋষি কাপুরও গত দু’বছর ধরে ভুগছিলেন লিউকেমিয়ায়। নিউ ইয়র্কে চলছিল তাঁর চিকিৎসা। বৃহস্পতিবার সকালেই আশঙ্কা সত্যি হয়। শেষ নি:শ্বাস ত্যাগ করেন বলিউডের এভারগ্রিন হার্টথ্রব।

বিটাউনের ‘চিন্টু’-র মৃত্যুতে শোকস্তব্ধ হয়েছেন সাধারণ মানুষ থেকে বলিউড তারকারা। সোশ্যাল মিডিয়া ফেটে পড়ে শোকবার্তায়। নিউ ইয়র্কে চিকিৎসা চলাকালীন তাঁর সঙ্গে দেখা করতে যাওয়া তারকারাও  তার পজিটিভ এনার্জির তারিফ করেছেন। নিজের কঠিন সময়ে সবসময় হাসিখুশি থাকতেন তিনি যা অন্যদের ও পজিটিভ এনার্জি দিত, জানান তারা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube