নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাস নিয়ে এখন চিন্তায় রয়েছে দেশের প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ। কী উপায়ে এই মারণ ভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকা যাবে তা নিয়ে ইতিমধ্য়েই একাধিক মতামত জানিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু সাধারণ মানুষের মধ্য়ে এই মুহূর্তে একটা প্রশ্ন জাগছে, ঠান্ডা জাতীয় জিনিস বা আইসক্রিম খেলে কী করোনা ভাইরাস মানব শরীরে থাবা বসাতে পারে? গরম পড়ার পর থেকেই বিশেষ করে এনিয়ে চলছে নানান জল্পনা। তবে সেই সমস্ত বিতর্ক উড়িয়ে অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু।
আইসক্রিম বা ঠান্ডা জাতীয় জিনিস না খেলেই যে শরীরে করোনা ভাইরাস বাসা বাঁধবে না তার কোন বিজ্ঞানসম্মত কারন এখনও জানা যায়নি বলেই এদিন স্পষ্ট করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে আইসক্রিমের সাথে করোনা আক্রান্ত হওয়ার কোন যোগ নেই বলেই এদিন দাবি করে হু। যদিও প্রমান ছাড়া এবিষয়ে এখুনি নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতিমধ্যেই করোনা ভাইরাস ঠিক কী কী উপায়ে ছড়াতে পারে, তা নিয়ে অনেকেই অনেক গুজব রটিয়েছে। তাই শুধু আইসক্রিমই নয় করোনা সংক্রমণ প্রসঙ্গে এদিন আরও বেশ কিছু জল্পনারও অবসান ঘটায় হু। এই সংস্থার দাবি,- পতঙ্গের মাধ্যমে এই ভাইরাস ছড়াতে পারেনা।
- ফাইভ জি মোবাইল নেটওয়ার্কের মাধ্য়মেও এই ভাইরাসের সংক্রমণ সম্ভব নয়।
- হাইড্রোক্সিক্লোরোকুইনে সুস্থ হয়ে উঠতে পারেন করোনা রোগী। এই বিষয়টিরও কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও মেলেনি।
- যেখানে আদ্রতা বেশি, সেখানে বাসা বাঁধতে পারে করোনার জীবানু। এদিন সেই ধারনাকেও উড়িয়ে দেয় হু।
- গরম জলে স্নান করে করোনা সমক্রমন এড়ানো যায়, এই ধারনাকেও ভ্রান্ত বলে দাবি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- অ্যালকোহল পান করলে সংক্রমণ থেকে দূরে থাকা যায়, তারও কোন সত্যতা নেই।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

