নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যের সবকটি জেলাই রেড জোনে, দেশের মধ্যে বিপজ্জনকের দিক থেকে রেকর্ড গড়ল রাজধানী দিল্লি। এরফলে শহরের প্রায় দুই কোটি মানুষকে আরও দুই সপ্তাহ অনেক বিধিনিষেধের মধ্যে থাকতে হবে। কেন্দ্রীয় সরকার শুক্রবার লকডাউন আরও দুই সপ্তাহের জন্য বৃদ্ধি করে ১৭ই মে পর্যম্ত করেছে। কিন্তু দিল্লির বহু অঞ্চলে কার্যত কোনও করোনা রোগী নেই। সেই কারণেই রেড জোনের সংজ্ঞা বদলাতে কেন্দ্রের কাছে আর্জি জানাবে রাজ্য।
এক সংবাদমাধ্যমকে দিল্লি সরকারের তরফ থেকে জানান হয়েছে যে তারা একটি পরিকল্পনা স্থির করে কেন্দ্রের কাছে পাঠাচ্ছে যেখানে জেলাওয়াড়ি নয়, ওয়ার্ড ভিত্তিক করোনা জোন চিহ্নিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এদিকে, শুক্রবারে দেওয়া জোন বিভাজন অনুযায়ী, দিল্লির ১১ টি জেলাই রেড জোনে। সারা দেশে রয়েছে মোট ১৩০টি রেড জোন। দিল্লি সরকারের পদস্থ কর্তাদের মতে জেলা ভিত্তিক জোনিং অযৌক্তিক । উদাহরণ হিসাবে উত্তর-পূর্ব দিল্লি জেলার কথা বলছেন তারা। রেড জোনের জন্য প্রাথমিক ভাবে যে মাপকাঠি নেওয়া হয়েছিল, সেটিও বদল করা হয়েছে। এখন সম্ভাব্য হটস্পটদেরও রেড জোনে পাঠানো হয়েছে। অর্থাৎ কোনও জায়গা গ্রিন বা অরেঞ্জ জোনে আছে কিন্তু নিকটবর্তী স্থানে কেস খুব বেশি সংখ্যায় থাকলে, ঝুঁকি না নিয়ে পুরো এরিয়াকেই রেড জোন করে দেওয়া হচ্ছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

