ফের মুখ্যমন্ত্রীর সমালোচনায় রাজ্যপাল জগদীপ ধনকড়

নিউজটাইম ওয়েবডেস্ক : আবার ও একবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনার তিরে বিদ্ধ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেন মুখ্যমন্ত্রী মনে করছেন “তিনি নিজেই রাজ্যের সমার্থক”। গোটা বিশ্বের মতো এই দেশ তথা রাজ্যও যখন করোনা ভাইরাসের কারণে সৃষ্ট মহামারীর সঙ্গে লড়ছে, ঠিক সেই সময় মুখ্যমন্ত্রীকে রাজনীতি করা থেকে বিরত থাকার আহ্বান জানালেন রাজ্যপাল। সংবাদসংস্থা  এএনআইকে জগদীপ ধনকড় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকেই একটি রাজ্য বলে ভাবেন ।তিনি মনে করেন একটি দেশের মধ্যে থেকে কোনও রাজ্য নয়, আসলে একটি দেশ চালাচ্ছেন তিনি। তিনি তাঁকে রাজনৈতিক চশমার মধ্যে দিয়ে সব কিছু না দেখার অনুরোধ করেন। কারণ এরকম করলে করোনা পরিস্থিতি মোকাবিলায় কোনও ইতিবাচক ফলাফল এ রাজ্যে আসবে না। রাজনীতি ছেড়ে বেরিয়ে আসার জন্য অনুরোধ করেন তিনি।

বামপন্থীরা সহ প্রায় সমস্ত বিরোধী দলগুলি করোনা ভাইরাসের মোকাবিলায় একজোট হয়ে লড়াই করছে এই কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করিয়ে দিয়ে রাজ্যপাল আরও বলেন,

 মুখ্যমন্ত্রী এমন কঠিন সময়ে বিরোধীদের আচরণ সম্পর্কে মৃতদেহের অপেক্ষায় থাকা শকুনের মতো কিভাবে বলেন তা প্রশ্ন করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত তাঁর এই মন্তব্যের জন্যে ক্ষমা চাওয়া এবং নিজের বক্তব্য প্রত্যাহার করা, একথাও বলেন রাজ্যপাল। পাশাপাশি অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী-রাজ্যপালরা যেরকম মিলেমিশে করোনা পরিস্থিতিতে কাজ করছেন সেই উদাহরণ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর সঙ্গেও মিলেমিশে কাজ করার আহ্বান জানান জগদীপ ধনখড়।

তিনি অন্যান্য মুখ্যমন্ত্রীর সঙ্গে অবিচ্ছিন্নভাবে যোগাযোগ রাখতে পারলে ও অথচ এখনও পর্যন্ত এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর দলের কোনও সদস্যের সঙ্গে কথা বলতে পারেন নি, ক্ষোভের স্বরে বলেন রাজ্যপাল। ধনখড় আরও বলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের  যদি কেন্দ্রের বিরুদ্ধে কিছু অভিযোগ থাকে তবে তা তাঁকে জানালে তিনি নিজে সেগুলো কেন্দ্রের কাছ পর্যন্ত পৌঁছে দেবেন।

রাজ্যপাল রাজভবনের প্রতি নজরদারির জন্যে রাজ্যের আইপিএস এবং আইএএস অফিসারদের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন। এই বিষয়ে জগদীপ ধনকড় বলেন,আইপিএস এবং আইএএস আধিকারিকদের দিয়ে রাজভবনের উপর নজরদারি করানো অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন আচরণ। তাকে তিনি অনুরোধ করছেন যেন দয়া করে এমন কিছু না করা হয় যার জন্যে মুখ্যমন্ত্রী এবং তার দলের কর্মীদের সবার বিরুদ্ধে যেতে হয়। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube