বেসরকারি সংস্থায় কর্মরতদেরও আরোগ্য সেতু অ্যাপ ব্যবহারের নির্দেশ দিল মোদী সরকার

নিউজটাইম ওয়েবডেস্ক : চলতি সপ্তাহেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের আগেই আরোগ্য সেতু অ্যাপ ডাউলোড করা বাধ্যতামূলক করা হয়েছিল। এবার বেসরকারি সংস্থায় কর্মরতদেরও এই অ্যাপ ব্যবহারের নির্দেশ দিল মোদী সরকার। ৪ মে থেকে দেশে তৃতীয় পর্যায়ের লকডাউনের শুরু হবে। তবে, স্বরাষ্ট্রমন্ত্রক প্রকাশিত গাইডলাইনে এই পর্যায়ে আরও বেশ কয়েকটি ক্ষেত্রকে ছাড়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। গাইডলাইনেই উল্লেখ করা হয়েছে, বেসরকারি ক্ষেত্রে কর্মরতদের আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড বাধ্যতামূলক। কাজে যোগদানকারীরা সবাই অ্যাপ ডাউনলোড করেছে কিনা তা নিশ্চিত করবেন সংস্থার প্রধান।

এছাড়াও, গাইডলাইনে বলা হয়েছে, কনটেনমেন্ট জোনে আরোগ্য সেতু অ্যাপের ব্যবহার ১০০ শতাংশ করতে হবে। স্থানীয় প্রশাসন বিষয়টি নজরদারিতে রাখবেন। বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় জারি এই নির্দেশিকা লঙ্ঘন হলে সর্বাধিক ২ বছর পর্যন্ত হাজতবাস হতে পারে। কোনও ব্যক্তির কোভিড-১৯ আক্রান্ত হওয়ার ঝুঁকি কতটা তার ইঙ্গিত আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে পাওয়া যায়।

শুক্রবারের নির্দেশিকায় বলা হয়েছে, সংস্থাগুলিকে বড় মিটিং করতে  নিষেধ করা হয়েছে, স্থানীয় হাসপাতাল বা নার্সিংহোমের তালিকা রাখতে হবে, কর্মরত কোনও শ্রমিকের উপসর্গ ধরা পড়লে তাঁকে দ্রুত চেকাপের জন্য পাঠাতে হবে, প্রয়োজনে কর্মীদের কোয়ারেন্টাইন সেন্টারে যেতে হবে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube