একদিনের ভিত্তিতে দেশে করোনা আক্রান্তের সংখ্যা মিলল সর্বাধিক

নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে এখনও পর্যন্ত একদিনের মধ্যে মিলল সবচেয়ে বেশি করোনা  আক্রান্তের সন্ধান । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক শনিবার সকালে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ওই মারণ রোগে  আক্রান্ত হয়েছেন ২,২৯৩ জন। এর ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩৭,৩৩৬ জন। অত্যন্ত সংক্রামক কোভিড-১৯ এর কবলে পড়ে মারা  গেছেন মোট ১,২১৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭১ জন। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ২৫ মার্চ থেকে টানা লকডাউন জারি রয়েছে দেশে। ৩ মে সেই লকডাউনের মেয়াদ শেষের আগেই কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে যে সেটি আরও দু’সপ্তাহ বাড়ানো হচ্ছে।

তবে এই মহামারীকে রুখতে সবকিছু বন্ধ থাকার জেরে বিরাট অর্থনৈতিক ধাক্কার মুখে দেশ। সেই কারণেই লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হলেও কিছু কিছু কর্মক্ষেত্রে সামাজিক দূরত্বের বিধিনিষেধ মেনে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক “সংক্রমণ ছড়িয়ে পড়ার সবচেয়ে বেশি ঝুঁকি আছে” এমন এলাকাগুলোকে “রেড জোন” হিসাবে চিহ্নিত করেছে। সেখানে লকডাউনের কড়া বিধিনিষেধ জারি থাকবে, কিন্তু যে জায়গাগুলোতে নতুন করে সংক্রমণ ছড়ায়নি অর্থাৎ “গ্রিন জোন”, সেখানে লকডাউনের বিধিনিষেধ অনেক শিথিল করা হবে ৪ মে থেকে। “অরেঞ্জ জোন”-ও অনেকগুলো ক্ষেত্রেই ছাড় পাবে বলে জানিয়েছে সরকার।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube