শ্রমিক সহ ভিনরাজ্যে আটকে পড়া নাগরিকদের ফেরাতে চলবে ট্রেন, সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রকের

নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের জেরে পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন অনেকেই। এবার সেই সমস্ত পরিযায়ী শ্রমিক ও পড়ুয়া থেকে শুরু করে তীর্থযাত্রী, পর্যটক এবং চিকিৎসা করতে গিয়ে যারা আটকে পড়েছেন তাঁদের সকলকে ফেরাতে উদ্যোগ নিল মোদী সরকার। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রেক তরফে একটি গাইডলাইন জারি করা হয়। সেখানে বলা হয়, লকডাউন চলাকালীন পয়েন্ট টু পয়েন্ট’ একাধিক ট্রেন চালাবে ভারতীয় রেল।

শুক্রবার মে দিবস থেকে পরিষেবা শুরু করেছে ভারতীয় রেল। এদিন তেলেঙ্গানা থেকে ১২০০ শ্রমিক নিয়ে প্রথম ঝাড়খন্ডের উদ্দেশ্যে রওনা দেয় একটি ট্রেন। তখনই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একাধিক ট্রেন চালানোর ইঙ্গিত মিলেছিল। তবে এবার স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব পুন্যসলীলা শ্রীবাস্তব সাফ জানিয়ে দিলেন লকডাউন পরিস্থিতিতেও ‘পয়েন্ট টু পয়েন্ট’ বেশ কিছু ট্রেন চালানো হবে। তবে কবে কোথা থেকে কোন জায়গার উদ্দেশ্যে রওনা দেবে ট্রেন তা ঠিক করার জন্য একজন করে নোডাল অফিসার নিয়োগ করবে রেল ও রাজ্য। তারাই পুরো বিষয়টি আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

প্রসঙ্গত, করোনার জেরে আচমকাই লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ২৫ এপ্রিল থেকে প্রথম শুরু হয় লকডাউন। কিন্তু পরে ফের দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করা হয়। আগামী ৩ মে তা শেষ হওয়ার কথা। কিন্তু এই পরিস্থিতিে দীর্ঘ দিন ভিন রাজ্যে কর্মসুত্রে গিয়ে আটকে পড়েছেন পরিযায়ী শ্রমিকেরা। পাশাপাশি রয়েছেন পড়ুয়া, তীর্থযাত্রী ও পর্যটকেরা। অনেকেই আবার চিকিৎসার জন্য গিয়েও আটকে পড়েছেন। মূলত সেই সমস্ত মানুষগুলের কথা চিন্তা করেই বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাঁদের বাড়ি ফেরানোর সিদ্ধান্ত নেন। সেই মর্মে শ্রমিকদের ফেরাতে ট্রেনের বন্দোবস্ত করার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানায় রাজ্যগুলি। তাই এদিন কেন্দ্র জানায়, ভিন রাজ্যে আটকে থাকা সকলকে ফেরাতে বিশেষ ট্রেনে চালাবে ভারতীয় রেল।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube