লকডাউনে কী খুলবে মদের দোকান? বড়সড় সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রকের

নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী ৩ মে লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার ফের সেই মেয়াদ ১৪ দিনের জন্য বাড়ানো হল। কিন্তু এভাবে দিনের পর দিন লকডাউন চলতে থাকলে সাধারণ মানুষের পাশাপাশি যে সমস্যায় পড়বেন মদ্যপ্রেমীরা সেবিষয়ে কোন সন্দেহ নেই। তাই এবার সুরা প্রেমীদের কিছুটা স্বস্তি দিতে মদের দোকান খোলার ক্ষেত্রে সবুজ সংকেত দিল কেন্দ্র।

হ্যাঁ ঠিকই পড়েছেন। তবে মদের দোকান খোলার ক্ষেত্রে কেন্দ্রে তরফে জারি হয়েছে বেশ কিছু শর্ত। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে, শুধুমাত্র গ্রিন জোনেই খোলা যাবে মদের দোকান। একইসাথে পানের দোকানও খোলা যেতে পারে। তবে মদের দোকানে যাতে কোনভাবেই ভিড় না হয় সেবিষয়টি নিশ্চিত করতে হবে দোকানদারকেই। এদিন নির্দেশিকায় বলা হয়, প্রতিটি ক্রেতার মধ্যে ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। একই সাথে পাঁচজনের বেশি মানুষকে একসাথে দোকানের সামনে ভিড় জমানো যাবেনা। যদি দোকানদার এবিষয়গুলি নিশ্চিত করেন তবেই মদের দোকান খোলার ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হবে। 

জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুযায়ী এই নির্দেশিকা যদি কেউ না মানেন সেক্ষেত্রে ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহন করবে স্থানীয় পুলিশ-প্রশাসন। যদিও স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিদ্ধান্তে মুখে হাসি ফুটেছে মদ্যপ্রেমীদের। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube