৪ মে থেকে ফের দু’সপ্তাহের জন্য বাড়বে লকডাউন, জানিয়ে দিল কেন্দ্র

নিউজটাইম ওয়েবডেস্ক : হিসাব বলছে আগামী রবিবার শেষ হচ্ছে দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ। কিন্তু তার পরেও লকডাউন বাড়ানো হবে কিনা সেবিষয়ে আগে থেকেই জল্পনা শুরু হয়েছিল। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহনের স্বার্থে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ও অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরীর সাথে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকের পর এদিন জানান হয়, করোনা পরিস্থিতিতে দেশজুড়ে লকডাউনের ফলে অনেকখানি ইতিবাচক ফল মিলেছে। যার জেরে ফের দু’সপ্তাহের জন্য লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হল। 

এদিন ভারত সরকার দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০০৫ আনুসারে একটি নির্দেশিকা জারি করে। যেখানে বলা হয়েছে, আগামী ৩ মে দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ৪ মে থেকে আরও দু’সপ্তাহের জন্য লকডাউন বর্ধিত করা হল। একইসাথে এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গোটা দেশে করোনায় ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত লাল, ওরেঞ্জ এবং সবুজ জোনে কার্যক্রম নিয়ন্ত্রন প্রসঙ্গেও একটি নির্দেশিকা জারি করে। এই নির্দেশিকায় গ্রিন এবং অরেঞ্জ জোনে বেশ কিছু ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে। 

শুক্রবার গোটা দেশে লাল, ওরেঞ্জ এবং সবুজ জোনে ভাগ করা হয়েছে। সেখানে রেড জোন হিসাবে আরও ১৩০ টি এলাকাকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি ২৮৪টি জেলাকে অরেঞ্জ জোন হিসাবে চিহ্নিত করা হয়। একইসাথে ৩১৯টি গ্রিন জোনও ঘোষণা করা হয়। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube