নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে দেশজুড়ে চলছে দ্বিতীয়দফার লকডাউন। এই পরিস্থিতি কর্মহীন অবস্থায় দিন গুজরাণ করছেন সকলে। যার জেরে সমস্যায় পড়ছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলো। কিন্তু ইতিমধ্যেই সরকারের তরফে তাঁদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে এই লকডাউনের ভার এখন সবচেয়ে বেশি মধ্যবিত্তদের কাঁধে। কিন্তু এবার মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে ভারতে অনেকটাই কমল ভরতুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম
২৫ মার্চ লকডাউন ঘোষণা করা হলে অনেকেই স্টক করার জন্য গ্যাস সিলিন্ডার কিনতে শুরু করেন। তখন অনেকখানি বেশি ছিল ভরতুকিহীন সিলিন্ডারের দাম। ফের এপ্রিল মাসে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি পায়। যার ফলে কলকাতায় সিলিন্ডার প্রতি দাম দাঁড়ায় ৭৭৪ টাকা। কিন্তু আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কম হওয়ার পাশাপাশি ডলারের তুলনায় টাকার দামও বেশ খানিকটা পড়েছে। ফলে কলকাতায় ভরতুকিহীন সিলিন্ডারের দাম কমেছে ১৯০ টাকা। যার জেরে ৭৭৪ টাকা থেকে সিলিন্ডারের দাম কমে হয়েছে ৫৮৪ টাকা। এছাড়া দিল্লিতে ভরতুকিহীন দাম ১৬২ টাকা কমে দাঁড়িয়েছে ৫৮১ টাকাতে। এবং মুম্বইয়ে হয়েছে ৫৭৯ টাকা। তবে সিলিন্ডার প্রতি গ্যাসের দাম সবচেয়ে বেশি কমেছে কলকাতাতেই (১৯০ টাকা )।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

