নিউজটাইম ওয়েবডেস্ক : বুধবার ইরফান খানের প্রয়ানের পরদিনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। বলিউডে পর পর দুই ইন্দ্রপতনের পর জোর জল্পনা শুরু হয় অভিনেতা নাসিরুদ্দিন শাহের শারীরিক অবস্থা নিয়ে। অনেকই আবার এই অভিনেতার হাসপাতালের ভর্তির খবরও সোশ্যাল মিডিয়ায় ছড়াতে শুরু করে দেন। কিন্তু এবার সেই সমস্ত জল্পনা অবসান ঘটালেন নাসিরুদ্দিন শাহের ছেলে ভিভান।
অভিনেতা যে বর্তমানে বেশ সুস্থই আছেন তা এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান ভিভান। তিনি লেখেন, “বাবা ভালো আছেন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে যে খবর ছড়িয়েছিল, তা গুজব। ইরফান ভাই এবং চিন্টু জি-র আত্মার শান্তি কামনা করি।” একইসাথে এদিন ভিভান প্রয়াত দুই অভিনেতার পরিবারের প্রতিও সমবেদনা জানান।
ছেলে ভিভানের পাশাপাশি এদিন নাসিরুদ্দিনের শরীরিক পরিস্থিতি নিয়ে মুখ খোলেন অভিনেতার ভাইজিও। মুম্বইয়ের বাড়িতে কাকা যথেষ্ট সুস্থ আছেন বলেই এদিন সংবাদসংস্থাকে জানান অভিনেতার ভাইজি।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

