‘মাফ করে দিন’, প্রয়ানের পর ঋষির কাছে কেন হঠাৎ ক্ষমা চাইলেন সলমন?

নিউজটাইম ওয়েবডেস্ক : বৃহস্পতিবার সকালে মুম্বইয়ে মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুরের। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মহল থেকে শোকবার্তা আসতে শুরু করে। তার মধ্য়েই এবার সলমন খানের ট্যুইটে নেটদুনিয়ায় নতুন করে শুরু হল জল্পনা। এদিন ট্যুইটে ভাইজান লেখেন, “কথায় কথায় এবারের মতো ক্ষমা করে দিন চিন্টু স্যর। আপনার আত্মার শান্তি কামনা করি। পরিবারের প্রতি সমবেদনা রইল”। কিন্তু কেন হঠাৎ ঋষি কাপুরের মৃত্যুর পর ক্ষমা চাইলেন সলমন তা নিয়েই এখন উঠছে নানান প্রশ্ন। 

জানা গিয়েছে, কেরিয়ারের শুরুর দিকে ঋষি কাপুরের সাথে বেশ কিছু ছবিতে দেখা যায় সলমন খানকে। তখন তাঁদের সম্পর্ক বেশ ভালোই ছিল। কিন্তু বলিউড ইন্ডাস্ট্রিতে রণবীরের পা রাখার আগেই এক পার্টিতে বচসার জেরে তাঁকে চড় মারেন সলমন খান। তখন থেকে ঋষি কাপুরের সঙ্গে সম্পর্ক অনেকটাই তলানিতে ঠেকে ভাইজানের। সেদিন পরিস্থিতি সামাল দেন সঞ্জয় দত্ত।এই ঘটনার পরে  কাপুর পরিবারের কাছে ক্ষমা চাওয়ার জন্য সমলনকে নির্দেশ দেন বাবা সেলিম খান। কিন্তু নিজের জেদের কাছে পরাজিত হতে পাননি ভাইজান। তাই আর ক্ষমা চাওয়া হয়ে ওঠেনি। এদিন মূলত সেই চড় মারার ঘটনার জেরেই চিন্টু স্যরের কাছে ক্ষমা চাইলেন বলিউড অভিনেতা সলমন খান। 

তবে বলিউড ইন্ডাস্ট্রির অন্দরের লোকেদের কথা অনুযায়ী, সলমন এবং ঋষি কাপুরের সম্পর্ক কোনও দিনই বিশেষ ভাল ছিল না। সলমনকে নিয়ে একাধিকবার ঋষি কাপুরকে তীর্যক মন্তব্য করতে শোনা গিয়েছে। পরে যখন ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদ ঘটে সলমনের তখন রণবীর কাপুরের দিকে আঙুলও তোলেন ভাইজান। তবে ২০১১ সালে ‘টেল মি ও খুদা’ ছবিতে ঋষি ও সলমনের একসঙ্গে অভিনয় করতে দেখা যায়। যদিও জানা যায় সেখানে কাজ করার ইচ্ছা মোটেই ছিলনা সলমনের। হেমা মালিনি এবং ধর্মেন্দ্রর জোরাজুরিতে রাজি হন তিনি। এরপর ২০১৭ সালে ঋষি কাপুর ‘খুল্লাম খুল্লা’ নামে একটি বই লেখেন। যেখানে সলমনেকপ বাবাকে আক্রমণ করেন তিনি। এরপরেও একাধিকবার সলমনের বিরোধীতা করতে দেখা গিয়েছে ঋষিকে। কিন্তু ২০১৮ সালে যখন বর্ষীয়ান এই অভিনেতার ক্যানসারের খবর প্রকাশ্যে আসে তখন থেকেই একটু একটু করে সম্পর্কে উন্নতি হয় কাপুর ও খান পরিবারের। সলমন মাঝে মধ্যেই ঋষির শরীরের অবস্থার খবর নিতেন। এবার ঋষি কাপুর যখন চির নিদ্রায় বিলীন হলেন তখন, ক্ষমা সমস্ত রাগ-বিতর্ক ভুলে ক্ষমা চাইলেন ভাইজান।

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube