এবার করোনা সংক্রমণ রুখতে এটিএম ব্যবহারের ক্ষেত্রে চালু হল নতুন নিয়ম

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা যেন দেশবাসীর জীবনে এখন কাঁটা হয়ে বিঁধে আছে। একদিকে করোনা তো অন্যদিকে লকডাউন। অগত্যা এখন সকলকেই গৃহবন্দি হয়েই দিন কাটাতে হচ্ছে। কবে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে সেবিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছেনা। তাই এই মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে বারে বারে প্রশাসনের তরফে প্রয়োজনায় বিধি-নিষেধ পালন করার জন্য আবেদন জানান হচ্ছে। যেসমস্ত রাজ্যগুলিতে করোনার প্রভাব সবচেয়ে বেশি সেখানে সংক্রমণ এড়াতে সরকারের তরফে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হচ্ছে। এবার সেই মর্মেই এটিএম ব্যবহারেের ক্ষেত্রে নতুন নিয়মাবলী চালু করল উত্তরপ্রদেশ সরকার। 

এই নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে কেন ব্যক্তি এটিএম ব্যবহার করার পরেই সেটিকে সংক্রমণমুক্ত করতে সাথে সাথে পরিষ্কার করা হবে। ইতিমধ্যয়েই উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এবং চেন্নাইয়ে এই নয়া নিময় চালু হয়েছে। তবে হটস্পট এরিয়ার সুরক্ষার দিকটি বিবেচনা করে পৌরনিগমগুলি দিনে দুবার এটিএম স্যানিটাইজ করবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যদি এই নিয়ম না মানা হয় তাহলে সেই এটিএম চেম্বারটি সিল করে দেওয়া হবে। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube