আরজি কর হাসপাতালের ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু মহিলা চিকিৎসকের

নিউজটাইম ওয়েবডেস্ক : আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্বাভাবিক মৃত্যু চিকিৎসকের। শুক্রবার সকাল ১১ টা নাগাদ হাসপাতালের এমারজেন্সি বিভাগের ১১ তলা থেকে ঝাঁপ দেন পৌলমী সাহা নামে পিজিটি-র ওই ছাত্রী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

একজন প্রত্যক্ষদর্শীর কথায়, “হঠাৎ করে জোরে একটা কিছু পড়ে যাওয়ার শব্দ শুনি। প্রথমে দেহটি কার্নিসে লাগে, তারপর রেলিংয়ে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়ে। কার্নিসে লাগার সময়ই মনে হয় আওয়াজ শুনতে পেয়েছিলাম।” এদিন পৌলমীর ফিভার ক্লিনিকে ডিউটি ছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে বেশ কিছুদিন ধরে তিনি মানসিক অবসাদেও ভুগছিলেন বলেও জানা যায়। এই অবসাদ থেকেই তিনি আত্মহত্যা করেছেন, নাকি এই ঘটনার পেছনে রয়েছে অন্য কোন রহস্য? তা জানতে ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। 

রাজ্যে করোনা আবহে সবথেকে বেশি দায়বদ্ধতা রয়েছে চিকিৎসক, নার্স সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের। দিনের পর দিন যেভাবে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন অনেক চিকিৎসক। এই পরিস্থিতিতে মেডিকেল ছাত্রীর এই মৃত্যেুর ঘটনা ফের হাসপাতাল কর্তৃপক্ষকে প্রশ্নের মুখে ফেলেছে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube