নিউজটাইম ওয়েবডেস্ক : গতকালই চলে গেছেন ভারতীয় চলচিত্রের অন্যতম জনপ্য়ই তারকা ঋষি কাপুর। মুম্বাই সহ গোটা দেশ এখন শোকে বিহ্বল। তাঁর শেষ অভিনিত ছবি শর্মাজি নমকীন যার শ্যুটিং এই বছর জানুয়ারী মাসে দিল্লিতে হয়। এবার এই ছবির প্রযোজক হানি ত্রেহান ভাগ করে নিলেন এই তারকার সাথে কাজ করার অভিজ্ঞতার কথা।
হানি জানান, ঋষি ছবির সেটে অত্যন্ত মজার মানুষ হলেও ছিলেন ভিষণ প্রফেশনালও। মুম্বাইয়ের একটি পত্রিকার সাক্ষাৎকারে তিনি বলেন, এটা খুবই দঃখ জনক যে শর্মাজী নমকীন এই তারকার শেষ অভিনিত ছবি হবে। এই ছবির পরই এই বর্ষিয়ান অভিনেতার, দিপিকা পাড়ুকোনের সাথে মার্কিন অভিনেতা রবার্ট ডে নিরো ও অ্যানি হ্যাথওয়ে অভিনিত ছবি দ্য ইন্টার্নের হিন্দি সংস্করণটি করার কথা ছিল, যা নিয়ে বেশ উচ্ছসিত ছিলেন তিনি। এর সাথে তাঁর সঞ্জয় দত্তের সাথে একটি কমেডি ছবিও করার কথা ছিল, পন্ডীত গলি কা আলী। এই ছবিতে হিন্দু পুরোহিতের ভুমিকার জন্য মাথা কামানোর কথা ছিল তাঁর। সেই ছবিও থেকে গেল অসম্পুর্ণ। ত্রেহান, কাপুর পরিবারের এই সদস্যের প্রফেশনালিজম নিয়ে বলতে গিয়ে জানান, গত ১৪ই জানুয়ারী এই অভিনেতার বোন ঋতু কাপুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনার পর প্রযোজক ত্রেহান তাঁর আত্মীয়ার মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করে, শ্যুটিংয়ের সময় পেছিয়ে দেওয়ার কথা জানান। যার উত্তরে ঋষি সেই প্রস্তাব উড়িয়ে দিয়ে পরের দিন কখন পৌঁছতে হবে তা জিজ্ঞাসা করেন। এবং ঠিক সেই সময়েই পৌঁছে যান তিনি। এই তারকার প্রয়াণে শোকে মুহ্যমান গোটা বলিউড। বৃহস্পতিবারই ঘনিষ্ঠ পরিবারের উপস্থিতিতে শেষকৃত্য পালিত হয় তাঁর। দেশের সর্ব প্রান্তের বিশিষ্ট মানুষেরা শোক প্রকাশ করেছেন নানান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

