নিউজটাইম ওয়েবডেস্ক : গত ২৪ ঘন্টায় আরও ১৯৯৩ টি নতুন করোনা পজিটিভ কেস নিয়ে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৫,০৪৩। জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যদিও দেশে সুস্থতার হার বেড়েছে প্রায় দ্বিগুণ। এর মধ্যে ২৫,০০৭ জন চিকিৎসাধীন। ৮,৮৮৮ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৩ জনের, বর্তমানে মোট মৃতের সংখ্যা ১,১৪৭।
স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী সর্বাধিক আক্রান্ত মহারাষ্ট্রে। এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১০,৪৯৮। এর মধ্যে ১৭৭৩ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃতের সংখ্যা ৪৯৮। আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে আছে গুজরাট। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪৩৯৫। এর মধ্যে ৬১৩ জন সুস্থ হয়েছেন এবং মৃত ২১৪। রাজধানী দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা ৩,৫১৫। এর মধ্যে সুস্থ হয়েছেন ১,০৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৫৯ জনের। গোয়া, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মনিপুরে আক্রান্তরা সুস্থ হয়ে উঠেছেন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

