সাগর দত্ত মেডিক্যাল কলেজে দুই চতুর্থ শ্রেণীর কর্মচারী করোনা আক্রান্ত

নিউজটাইম ওয়েবডেস্ক : কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দুই চতুর্থ শ্রেণির কর্মচারীর শরীরে পাওয়া গেল করোনা ভাইরাসের উপস্থিতি। এরফলে হাসপাতলের চিকিৎসসক, নার্স ও স্বাস্থ্য কর্মী সহ প্রায় ৪০ জনকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। এই ঘটনায় বেশ অস্বস্তিতে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং এলাকার পুর প্রশাসনও। এই নিয়ে কামারহাটি এলাকায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯।

আক্রান্ত দুজন সম্পর্কে ভাই বোন, দুজনেই সাগর দত্ত মোডিক্যাল কলেজেরর অস্থায়ী কর্মী। এঁদের করোনা পরীক্ষা পজিটিভ আসার পরই বৃহস্পতিবার তাদেরকে বারাসাত কোয়াররেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।

এই ঘটনার পর বেশ চিন্তায় হাসপাতাল কতৃপক্ষ। ৪০ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানোর পর, বন্ধ করে দেওয়া হয় ইউএসজি বিভাগ। সুত্রের খবর এই দুই কর্মী এই বিভাগেরই কর্মী ছিলেন। হাসপাতালের সুপার পলাশ দাস এদিন জানান, করোনা পজিটিভ পাওয়ার পর কিছু বিভাগ বন্ধ করা হলেও অন্যান্য চিকিৎসা পরিষেবা ‌যাতে স্বাভাবিক থাকে তার দিকে কড়া নজর রাখা হচ্ছে।

অন্যদিকে, একই এলাকায় দুজন আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তা বেড়েছে পুর প্রশাসনের। আক্রান্ত দুজন ‌যে এলাকায় থাকেন তা  বেশ ঘিঞ্জি এবং ঘনজনবসতিপুর্ণ। এমনকি একটিই সৌচালয় ব্যবহার করে একাধিক পরিবারের সদস্যরা। এর ফলে সংক্রমণের আশঙ্কা বেশ খানিকটা বেড়ে গেল।

এলাকা ইতিমধ্যেই সিল করা হয়েছে। স্যানিটাইজেশনের প্রক্রীয়াও চলছে। এছাড়া আক্রান্তদের সংস্পর্শে কেউ এসেছিললেন কিনা তা‌ নিয়েও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাসিন্দাদের নিত্য প্র‌য়োজনীয় জিনিসের জন্য ফোন নম্বর দেওয়া হয়েছে, ‌যেখানে ফোন করলে পাওয়া ‌যাবে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube