নিউজটাইম ওয়েবডেস্ক : বিভিন্ন রাজ্যে আটকে পড়া পড়ুয়া, তীর্থ যাত্রী ও রোগীদের নিজ রাজ্যে ফেরার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করার নির্দেশ দিল কেন্দ্র। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি পুণ্যশলীল শ্রিবাস্তব প্রকাশ করেন সরকারি গাইডলাইন। গাইডলাইন অনুযায়ী আটকে পরা ছাত্র ছাত্রী ও পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে যাওয়ার জন্য ব্যবহার করা হবে বাস।
বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, বিভিন্ন রাজ্যে বিভিন্ন কারণে আটকে আছেন বহু মানুষ। তাঁদের বাড়ি ফেরার জন্য ব্যবস্থা করার আর্জি জানাচ্ছিল সমস্ত রাজ্য গুলিই। সেই কারণে কোনো ট্রেনের ব্যবস্থা করা হবে কিনা জিজ্ঞাসা করায় জয়েন্ট সেক্রেটারি জানান বাসে ব্যবস্থা করা হবে রাজ্যে রাজ্যে মানুষকে পৌঁছে দেওয়ার জন্য। কেন্দ্রের গাইডলাইন অনুযায়ী সমস্ত রাজ্য প্রশাসনকে নোডাল অফিসার নিয়োগ করতে হবে। সেই নোডাল অফিসাররা এক রাজ্য থেকে আরএক রাজ্যে আটকে থাকা মানুষদের নিয়ে যাওয়ার জন্য একটি প্রাথমিক গাইডলাইন তৈরি করা হবে। কোনো আটকে থাকা মানুষের দল এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে চান তবে এই দুই রাজ্য একে অপরের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে। যাত্রীদের প্রত্যেককে স্ক্রিনিং করা হবে, এবং যাঁদের শরীরে কোনো উপসর্গ থাকবেনা তাদের যেতে দেওয়া হবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

