নিউজটাইম ওয়েবডেস্ক : সংবাদ সংগ্রহের জন্য করোনাকে উপেক্ষা করেই দিবারাত্র পরিশ্রম করে চলেছেন সাংবাদিকরা৷ আর তাতেই করোনা সংক্রমণের শিকার হলেন কর্ণাটকের এক সাংবাদিক৷ নিজের লালরস পরীক্ষার পর তিনি জানতে পারেন যে তিনিও করোনায় আক্রান্ত৷
এই খবর ছড়িয়ে পড়তেই সাবধান হন তার সংস্পর্শে আসা ৪ মন্ত্রী৷ তারা সরকারি ভাবে খবরটি জানিয়ে দেন এবং নিজেরা কোয়ারেন্টাইনে যান৷ প্রথম দফায় তাদের করোনা পরীক্ষা হলেও তার ফল নেগেটিভ আসে৷ এদের মধ্যে রয়েছেন কর্নাটকের উপ মুখ্যমন্ত্রী ডঃ অসয়ন্ত নারায়ণ৷ এছাড়াও কোয়ারেন্টাইনে গিয়েছেন রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বাসাভরাজ বোম্মাই, স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সুধাকর, ট্যুরিজম মন্ত্রী সিটি রবি৷ ২৪ এপ্রিল ওই সাংবাদিকের করোনা পরীক্ষা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে৷ এর আগে ২১ থেকে ২৪ এপ্রিল প্রতিদিনই ওই সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে মন্ত্রীদের৷ শুধু তাই নয় অন্যান্য সাংবাদিকের সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছিল৷ তাদের সকলকে এবং সাংবাদিকের পরিবারের সকলকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে৷ মোট ৪০ জন আপাতত রয়েছেন কোয়ারেন্টাইনে৷Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

