নিউজটাইম ওয়েবডেস্ক : বাংলায় করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্য়া একলাফে বেড়ে হল ৩৩। বুধবার পর্যন্ত রাজ্যে মৃতের সংখ্যা ছিল ২২। মুখ্যসচিব এদিন আরও জানিয়েছেন, ”রাজ্যে ৬৭টি করোনা হাসপাতাল রয়েছে, কলকাতায় ৫টি হাসপাতাল রয়েছে। মোট ১০৫ জনের মৃত্যুর কারণ খতিয়ে দেখেছে ডেথ অডিট কমিটি। ৩৩ জনের মৃত্যু করোনায় হয়েছে। ৭২ জনের মৃত্যু হয়েছে অন্য কারণে। ডেথ সার্টিফিকেট অডিট করছে না এই কমিটি। শুধুমাত্র ডেথ কেস অডিট করছে”।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জনের শরীরে ভাইরাস মিলেছে। এই মুহূর্তে রাজ্যে করোনায় আক্রান্ত ৫৭২ জন, বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা।কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা থেকে অধিকাংশ পজিটিভ কেস মিলেছে। পাশাপাশি হুগলিতেও করোনা আক্রান্তের হদিশ মিলেছে বলে জানিয়েছেন মুখ্যসচিব। রাজ্য়ে মোট ৪৪৪টি কনটেনমেন্ট জোন রয়েছে। কলকাতায় আছে ২৬৪টি , উত্তর ২৪ পগনায় ৭০টি, হাওড়ায় ৭২টি কনটেনমেন্ট জোন রয়েছে বলে জানিয়েছেন রাজীব সিনহা। আগামী ২ মে গ্রিন জোনে ছাড় নিয়ে বিধি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। তিনি বলেন, ”কেন্দ্রের থেকে সুস্পষ্ট ভাবে কোনও নির্দেশিকা পাইনি এখনও। আজ আমাদের সঙ্গে আলোচনা করেছেন ওঁরা। আশা করছি, শীঘ্রই ওঁরা আমাদের জানাবেন”। এদিকে, দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। বৃহস্পতিবার ভারতে করোনায় মৃতের সংখ্য়া ছুঁয়েছে ১ হাজার ৭৪। ভাইরাসে আক্রান্ত বেড়ে হয়েছে ৩৩ হাজার ৫০। অন্যদিকে, লকডাউন সম্পূর্ণভাবে না উঠলেও পরিস্থিতি বিবেচনা দেশের বেশ কয়েকটি জায়গায় শিথিল করা হবে এই নিয়ম, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

