প্রয়াত ক্রীড়াবীদ চুণী গোস্বামী, শোকস্তব্ধ ক্রীড়া মহল

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রয়াত কিংবদন্তি ক্রীড়াবীদ চুণী গোস্বামী। জানানো হল পরিবারের তরফ থেকে। ৮৩ বছর বয়েস হয়েছিল এই প্রবাদ প্রতিম ফুটবলারের। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বিকেল সাড়ে ৫টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিগত বেশ কয়েক মাস ধরে তিনি বাড়ি থেকে বেরোচ্ছিলেন না। সুগার এবং হৃদরোগজনীত অসুস্থতায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে কার্ডিয়াক অ্যারেস্টে প্রাণ হারাণ চুণী গোস্বামী।

অবিভক্ত বাংলাদেশের কিশোরগঞ্জে জন্ম হয় সুবিমল গোস্বামীর ‌যাঁকে গোটা দেশ চেনে ডাকনাম চুণী দিয়ে। ফুটবলার হিসেবে তিনি খ্যাতি পেলেও, ছিলেন ফার্স্ট ক্লাস ক্রিকেট প্লেয়ারও। ১৩৪৬ – ৫৪ সাল মোহনবাগান জুনিয়র এবং ১৯৫৪-৬৮ সালে তিনি মোহনবাগানে খেলেন। স্ট্রাইকার হিসেবে ৫০ টি আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন তিনি। ফার্স্ট ক্লাস ক্রিকেটার হিসেবে তিনি রঞ্জি ট্রফিও খেলেন।

তাঁর সাথে মোহনবাগান ক্লাব ওতপ্রতোভাবে জড়িত। ফুটবল কেরিয়ারে বারংবার নানান প্রখ্যাত ক্লাব থেকে খেলার প্রস্তাব পেলেও মোহনবাগান ছেড়ে ‌যাননি তিনি। ১৯৬০ থেকে ১৯৬৪ সালে প্রায় ৫ টি সিজনে মোহনবাগানের অধিনায়কত্ব করেন এই কিংবদন্তি ক্রীড়াবীদ।

১৯৫৬ সালে প্রথম ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেন তিনি চাইনিজ অলিম্পিক টিমের বিরুদ্ধে ১-০ গোলে জয়লাভ করেন। এরপরও প্রায় ৫০টি ম্যাচে অংশগ্রহণ করেন তিনি। অলিম্পিক, এশিয়ান গেমস, এবং মারডেকা কাপে অংশগ্রহণ করেন চুণী গোস্বামী। এই কিংবদন্তির প্রয়াণে শোকস্তব্ধ গোটা ক্রীড়া মহল।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube