মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার দিনও নির্ধারণ করা হবে পরিস্থিতি স্বাভাবিক হলেই

নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউন প্রত্যাহারের পর পরিস্থিতি স্বাভাবিক হলেই রাজ্যের এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার দিনও নির্ধারণ করা হবে, সকলকে আশ্বস্ত করে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । বর্তমানে সারা দেশ করোনা ভাইরাসের আতঙ্কে জর্জরিত। এই রোগের সংক্রমণের হার কমাতে লকডাউন জারি রয়েছে দেশ জুড়ে। আগামী ৩ মে-র পর থেকে ধীরে ধীরে লকডাউনের বিধিনিষেধ শিথিল করা হবে বলে ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই করোনা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে বন্ধ রাখা হয়েছে, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। তবে এরই মধ্যে নিজেদের পরীক্ষার ফলাফল নিয়ে উদ্বিগ্ন রাজ্যের চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা। এবার তাঁদের আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী জানালেন, এবারের মাধ্যমিক পরীক্ষার খাতা সব দেখা হয়ে গেছে, এখন নম্বর সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হতে চলেছে। আর দেশ তথা রাজ্যের লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হলেই ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ।

পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড (ডাব্লুবিবিএসই) স্বাভাবিকতা পুনরুদ্ধার ও তালা প্রত্যাহারের পরে ফলাফল প্রকাশের তারিখের বিষয়ে সিদ্ধান্ত নেবে।ফেব্রুয়ারিতে পরীক্ষা শেষ হওয়ার পরে কাগজপত্রের বাছাই, মূল্যায়ন প্রক্রিয়া পুরোদমে চলছে এবং স্বাভাবিক কাজ ফিরে আসার পরে বাকি কাজ বেশি সময় নিতে পারে না। আমরা সে অনুযায়ী সিদ্ধান্ত নেব। 

পাশাপাশি এই অবস্থায় রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষাবর্ষের ক্ষেত্রে কী হবে সেই প্রশ্ন উঠলে শিক্ষামন্ত্রী জানান, এই বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে কথা বলে রাজ্য সরকার পরবর্তী অবস্থান নেবে ।

লকডাউন প্রত্যাহারের পর পরিস্থিতি স্বাভাবিক হলেই রাজ্যের এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার দিনও নির্ধারণ করা হবে, সকলকে আশ্বস্ত করে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । বর্তমানে সারা দেশ করোনা ভাইরাসের আতঙ্কে জর্জরিত। এই রোগের সংক্রমণের হার কমাতে লকডাউন জারি রয়েছে দেশ জুড়ে। আগামী ৩ মে-র পর থেকে ধীরে ধীরে লকডাউনের বিধিনিষেধ শিথিল করা হবে বলে ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই করোনা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে বন্ধ রাখা হয়েছে, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। তবে এরই মধ্যে নিজেদের পরীক্ষার ফলাফল নিয়ে উদ্বিগ্ন রাজ্যের চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা। এবার তাঁদের আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী জানালেন, এবারের মাধ্যমিক পরীক্ষার খাতা সব দেখা হয়ে গেছে, এখন নম্বর সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হতে চলেছে। আর দেশ তথা রাজ্যের লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হলেই ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ।

পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড (ডাব্লুবিবিএসই) স্বাভাবিকতা পুনরুদ্ধার ও তালা প্রত্যাহারের পরে ফলাফল প্রকাশের তারিখের বিষয়ে সিদ্ধান্ত নেবে।ফেব্রুয়ারিতে পরীক্ষা শেষ হওয়ার পরে কাগজপত্রের বাছাই, মূল্যায়ন প্রক্রিয়া পুরোদমে চলছে এবং স্বাভাবিক কাজ ফিরে আসার পরে বাকি কাজ বেশি সময় নিতে পারে না। আমরা সে অনুযায়ী সিদ্ধান্ত নেব। 

পাশাপাশি এই অবস্থায় রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষাবর্ষের ক্ষেত্রে কী হবে সেই প্রশ্ন উঠলে শিক্ষামন্ত্রী জানান, এই বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে কথা বলে রাজ্য সরকার পরবর্তী অবস্থান নেবে ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube