নিউজটাইম ওয়েবডেস্ক : সিনেমার পাশাপাশি ক্রিকেটের প্রতিও যথেষ্ট ভালোবাসা ছিল ঋষি কাপুরের। ক্রিকেট নিয়ে অনেকখানি জ্ঞানও ছিল তাঁর। অনেকবারই ক্রিকেট নিয়ে তাঁকে ট্যুইটে বিভিন্ন মন্তব্য করতে দেখা গিয়েছে। তাই এদিন ঋষি কাপুরের মৃত্যুতে শোক প্রকাশ করলেন ক্রিড়া জগতের নতুন এবং পুরাতন প্রজন্মের তারকারা। বর্ষীয়ান বলিউড অভিনেতা ঋষি কাপুরের মৃত্যুতে এদিন শোকবার্তা প্রকাশ করতে দেখা যায়, শচীন তেণ্ডুলকর থেকে শুরু করে রবি শাস্ত্রী, বিরাট কোহলি, শিখর ধাওয়ান ও অনিল কুম্বলে মতো ক্রিড়া জগতের তারকাদের।
বলিউড অভিনেতার এই অকাল প্রয়ানে শোক প্রকাশ করে ক্রিকেট ঈশ্বর শচীন তেণ্ডুলকর বলেন, “ঋষিজির মৃত্যু সংবাদ শুনে আমি অত্যন্ত ব্যথিত। ওনার সিনেমা দেখেই আমরা বড় হয়েছি। যতবার আমাদের দেখা হয়েছে ততবারই ওনার থেকে আন্তরিকতা পেয়েছি। ওনার আত্মার শান্তি কামনা করি। নীতুজি এবং রণবীর-সহ পুরো পরিবারের প্রতি সমবেদনা জানাই।”
বিশিষ্ট এই অভিনেতার মৃত্যুতে শোক জ্ঞাপন করে টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী টুইটে লেখেন, “ওঁর মৃত্যু সংবাদ শুনে বিস্মিত হয়েছে। ওঁর সাথে থাকলে খুব হাসিখুশিতেই সময় কাটত। নীতুজি, রণবীর এবং ঋদ্ধিমার প্রতি আমার সমবেদনা। ঈশ্বর কাছে ওঁর আত্মাকে শান্তি কামনা করি।”
ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ট্যুইটে লেখেন, “এটা অবিশ্বাস্য, অবাস্তব। গতকাল ইরফান খান আর আজ ঋষিজি! আজ একজন কিংবদন্তির প্রয়াণ হল। এটা মেনে নিতে পারছি না। ওঁর আত্মার শান্তি কামনা করি। পরিবারের প্রতি সমবেদনা রইল।”
শোক প্রকাশ করে শিখর ধাওয়ান লিখেছেন, “এই খবর হৃদয়বিদারক। ওঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। ওঁর আত্মার শান্তি কামনা করি।”
একইসাথে এই অভিনেতা ক্রিড়া প্রেমিকের প্রয়ানে শোক প্রকাশ করতে দেখা গিয়েছে ভারতীয় দলের প্রাক্তন স্পিনার অনিল কুম্বলেকে। তিনি এদিন লেখেন, ‘আমার ছোটবেলার নায়ক চলে গেলেন। আত্মার শান্তি কামনা করি।’
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

