পর পর দুই মহারথীর প্রয়াণ-শোকস্তব্ধ দেশের রাজনৈতিকমহল

পরপর জোড়া নক্ষত্রপতনে কেঁপে উঠল বলিউড। বুধবার প্রখ্যাত অভিনেতা ইরফান খানের মৃত্যুর পর বৃহস্পতিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন ঋষি কাপুর। বুধবার শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবীণ অভিনেতা ঋষি কাপুর।

এরপর বৃহস্পতিবার তার মৃত্যুর খবর টুইটে প্রথম জানান বলিউডের আরেক মহীরুহ অভিনেতা অমিতাভ বচ্চন। পরে সংবাদমাধ্যমকে ভাইয়ের মৃত্যুর খবর জানান রণধীর কাপুর।

বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ বলিউড সহ গোটা রাজনৈতিক মহল।একটি টুইটবার্তায় মোদী বলেন, ‘বহুমুখী, প্রিয় এবং প্রাণবন্ত – এটাই ছিলেন ঋষি কাপুর জি। তিনি প্রতিভার পাওয়ার হাইস ছিলেন। আমি সর্বদা ওনার সঙ্গে কথাবার্তা মনে করব, সোশ্যাল মিডিয়াতেও। তিনি সিনেমা ও ভারতের অগ্রগতির বিষয়ে অত্যন্ত উৎসাহী ছিলেন। তাঁর মৃত্যুতে ব্যথিত। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ওম শান্তি।’

মেরা নাম জোকার খ্যাত এই অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ মমতাও। তিনি টুইট করেন, ‘আইকনিক ও বহুমুখী অভিনেতার প্রয়াণে গভীরভাবে শোকাহত ও দুঃখিত। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ১৫০ টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। তিনি সম্মান ও মাধ্যমে অসুস্থতা সহ্য করেছেন। তাঁর পরিবার, বন্ধুবান্ধব, অনুরাগী ও পুরো সিনেমা জগতের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

 ইতিমধ্যেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি টুইটে শোকপ্রকাশ করেন। তিনি লেখেন, ইরফান খানের পরেই ঋষি কাপুরের চলে যাওয়া বিরাট ক্ষতির মুখে দাঁড় করাল হিন্দি ছবির দুনিয়াকে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ঋষির অনুরাগীরা তাঁর প্রতিভায় বুঁদ হয়েছিলেন। ভারতীয় সিনে দুনিয়া এবং চলচ্চিত্রপ্রেমীরা তাঁকে স্মরণ করবেন আজীবন। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে গভীর শোকাহত।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর শোকবার্তায় বলেন, “বর্ষীয়ান অভিনেতার আকস্মিক মৃত্যুতে তিনি শোকাহত। তিনি শুধুই একজন দুর্দান্ত অভিনেতা নন, একজন ভাল মানুষও ছিলেন। তাঁর পরিবার, বন্ধু, পরিজন এবং অনুরাগীদের প্রতি রইল আন্তরিক সমবেদনা।”

একজন অভিনেতাকে নয়, স্কুলের সহপাঠীকে টুইটে স্মরণ করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। তিনি জানান, তাঁর থেকে উঁচু ক্লাসে পড়তেন ঋষি। কিন্তু একই স্কুলের পড়ুয়া হওয়ায় বন্ধুত্ব ছিল। একাধিকবার তাঁরা স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে, নাটকে অংশ নিয়েছেন। প্রথম ছবি ববি থেকেই কাপুর ঘরানার  ঐতিহ্য বহন করেছেন তিনি। আজ তিনি একজন ভালো বন্ধুকে হারালেন।

বলিউডের চকোলেট বয়ের মৃত্যুর খবর পাওয়ার পরই টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, ‘ঋষি কাপুরের আকস্মিক প্রয়াণে গভীরভাবে শোকাহত। নিজের কেরিয়ারে তিনি বিভিন্ন প্রজন্মকে আনন্দ দিয়েছেন। অত্যন্ত ভয়ানক ক্ষতি। শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ঈশ্বর তাঁর আত্মার ‘

অপরদিকে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী  রাজনাথ সিং তার মৃত্যু প্রসঙ্গে বলেন,’১০২ নট আউট’-র অভিনেতার মাত্র ৬৭ বছরে মৃত্যু মেনে নিতে পারছেন না প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। একটি টুইটবার্তায় তিনি বলেন, ‘বিখ্যাত অভিনেতা ঋষি কাপুরের প্রয়াণে ব্যথিত। অতুলনীয় স্টাইল ও পারফরম্যান্সের মাধ্যমে অনুরাগীদের হৃদয়ে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন। এই দুঃখের সময় তাঁর পরিবার ও অনুরাগীদের পাশে রয়েছি। ওম শান্তি। ‘

শোকবার্তা প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন,‘কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর জির মৃত্যু সংবাদে অত্যন্ত ব্যথিত হলাম। তিনি নিজেই একটি প্রতিষ্ঠান ছিলেন। ঋষি জির মৃত্যু ভারতীয় চলচ্চিত্রের জন্য অপূরণীয় ক্ষতি।তাঁর ব্যতিক্রমী অভিনয় দক্ষতার জন্য তিনি সর্বদা স্মরণীয় থাকবেন। তাঁর পরিবার ও অনুসারীদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি’

শোকপ্রকাশ করেছেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। তিনি বলেন, ‘হিন্দি সিনেমার অভিনেতা ঋষি কাপুরের প্রয়াণের খবরে গভীরভাবে শোকাহত। প্রতিতাধর অভিনেতা আত্মবিশ্বাসের সঙ্গে একাধিক ভূমিকায় অভিনয় করেছেন। তাঁর প্রয়াণে দেশে এক প্রিয় পুত্রকে হারাল ও ফিল্ম ইন্ড্রাস্টি এক রত্নকে হারাল।’ 

গত ফেব্রয়ারিতে দিল্লিতে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেও অসুস্থ হয়ে পড়েছিলেন ঋষি। সেই সময় তাঁকে ভর্তি করা হয়েছিল রাজধানীর একটি নামি হাসপাতালে। সেই সময় সংক্রমণের জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি।

একটু সুস্থ হওয়ার পরেই ফের কাজের দুনিয়ায় দেখা গেছে ঋষি কাপুরকে। দেখা গেছে নানা অনুষ্ঠানেও। হলিউডের একটি ছবির শ্যুট শুরুর কথা ছিল তাঁর। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যেত দীপিকা পাড়ুকোনকে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube