লকডাউন উঠলেই সচল হবে বিমান পরিষেবা, জারি একাধিক নির্দেশিকা

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে বাস, ট্রেন থেকে শুরু করে বন্ধ করা হয়েছে বিমান পরিষেবা। কিন্তু লকডাউনের মেয়াদ শেষ হলেই ফের বিমান পরিষেবা চালু করার হবে বলে জানাল কেন্দ্র। তবে সেক্ষেত্রে বেশ কিছু শর্তও জারি করা হয়েছে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এএআই)-এর তরফে। এএআই জানাচ্ছে, প্রথম দিকে মাত্র ৩০ শতাংশ যাত্রী দিয়েই শুরু হবে বিমান চলাচল। পরে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরানো হবে পরিষেবা। 

প্রথম দিকে বিমান পরিষেবা চালু করার ক্ষেত্রে কী কী নির্দেশিকা জারি হয়েছে, তা এক ঝলকে দেখে নেওয়া যাকঃ

  •  প্রথমে বড় শহর এবং রাজধানীগুলিতে বিমান পরিষেবা শুরু করতে হবে।
  • বিমানবন্দরে যেসমস্ত যাত্রীরা যাওয়া-আসা করবেন তাঁদের সকলের স্বাস্থ্য পরিক্ষা করতে হবে।
  • শারীরিক পরীক্ষার জন্য বিমানবন্দরে প্রয়োজনীয় চিকিৎসক রাখতে হবে।
  • যদি কাউকে করোনা আক্রান্ত বলে সন্দেহ হয়, সেক্ষেত্রে একটি আইসোলেশন জোন তৈরি করা হবে বিমানবন্দরে।
  • যাত্রী এবং বিমানবন্দরের কর্মীদের আসা-যাওয়ার সুবিধার জন্য বিমানবন্দরগুলি যে রাজ্যে রয়েছে, সেই রাজ্যের প্রশাসনের সাথে কথা বলে গণপরিবহণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
  • পরিচ্ছন্নতার দিকটি বিবেচনা করে শৌচাগারে পর্যাপ্ত কর্মী রাখা হবে।
  • বিমানবন্দরে বসার ক্ষেত্রেও যাত্রীদের দূরত্ব বজায় রাখতে হবে।
  • ভিড় কমাতে বিমানবন্দরের চেক ইন, নিরাপত্তা পরীক্ষা এবং বোর্ডিংয়ের জন্য একাধিক দরজার ব্যবস্থা করা হবে।
  • বিমানবন্দরে একাধিক টার্মিনাল থাকলে ছোট টার্মিনালটি প্রথমে ব্যবহার করা হবে।
  • বেশি সংক্রমিত শহরের যাত্রীদের মালপত্রের জন্য নির্দিষ্ট কনভেয়ার বেল্টের ব্যবস্থা করতে হবে।
  • বিমানবন্দরে রোনা আক্রান্তের হদিশ মিললে সাথে সাথে টার্মিনাল বিল্ডিং জীবাণুমুক্ত করতে হবে।
  • এছাড়া সামাজিক বিধি-নিষেধ যাতে সকলেই মেনে চলেন, তাই বিমানবন্দরে সচেতনতামূলক বিজ্ঞাপন দিতে হবে
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube