কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফোনে আবশ্যিক করা হলো ‘আরোগ্য সেতু’ অ্যাপ

নিউজটাইম ওয়েবডেস্ক : সমস্ত কেন্দ্রীয় আধিকারিক, স্থানী ও অস্থানী কর্মী এবং আউটসোর্সড কর্মীদের নিজস্ব মোবাইল ফোনে অবিলম্বে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।

বুধবার এক নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হেয়েছে, প্রতিদিন ওই অ্যাপের মাধ্যমে সরকারি কর্মীদের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে জানাতে হবে। এ ছাড়া, কর্মসূত্রে কোথাও যাতায়াতের স্বার্থেও আরোগ্য সেতু অ্যাপের সাহায্য নেওয়া বাধ্যতামূলক করা হল। অ্যাপ মারফতই কর্মীরা জানবেন তাঁদের নির্দিষ্ট স্থানে যাতায়াত করা সম্ভব হবে কি না।

কাজে যাওয়ার আগে দেখে নিতে হবে অ্যাপটি থেকে কোনও আপত্তি আসছে কিনা। কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের সমস্ত কর্মীদের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। এমনকী, যাঁরা আউটসোর্স হিসেবে কাজ করছেন, তাঁদেরও এটা মেনে চলতে হবে। কেন্দ্রের নির্দেশ, সমস্ত স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাকে অবশ্যই এই নিয়মটি পালন করতে হবে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার করোনা মোকাবিলার জন্য এই অ্যাপটি তৈরি করেছে।

ওই নির্দেশে বলা হয়েছে, অফিসে ঢোকার আগে অ্যাপটি চেক করে নিতে হবে। যদি ওই অ্যাপ ‘সেফ’ অথবা ‘লো রিস্ক’ দেখায় তবেই কাজে্ যোগ দেওয়া যাবে।

যদি অ্যাপ স্ট্যাটাস ‘মডারেট’ বা ‘হাই রিস্ক’, তাহলে তাঁর কাজে যোগ দেওয়ার দরকার নেই। সেক্ষেত্রে ১৪ দিনের সেল্ফ আইসোলেশনে থাকতে হবে সংশ্লিষ্ট কর্মীটিকে।

এর আগে শিক্ষাক্ষেত্রে এই অ্যাপটির ব্যবহার করতে আর্জি জানিয়েছিল সরকার। সিবিএসই-র তরফে সমস্ত স্কুলের অধ্যক্ষকে এই অ্যাপ ব্যবহার করার জন্য আবেদন করা হয়।

এই অ্যাপে ব্লুটুথ তথ্যের নিরিখে অ্যাপ ব্যবহারকারীকে জানিয়ে দেওয়া হবে সংক্রমিত ব্যক্তির কাছাকাছি তিনি আছেন কিনা। তাঁর চলাফেরার ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর কতটা রয়েছে সেটা জানিয়ে দেব ‘আরোগ্য সেতু’ অ্যাপ। এই অ্যাপের সমস্ত তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দ্বারা প্রদত্ত।

ব্লুটুথ তথ্যের ক্ষেত্রে গোপনীয়তা সংক্রান্ত বিতর্কও রয়েছে। তবে অ্যাপে রেজিস্ট্রেশনের সময় বলা হয়, আপনার তথ্য কেবল মাত্র কেন্দ্রীয় সরকারের সঙ্গেই শেয়ার করা হবে। এই অ্যাপ আপনার নাম ও ফোন নম্বর কোনওটাই প্রকাশ্যে আনবে না।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube