বলিউডে ফের নক্ষত্রপতন, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের নক্ষত্রপতন। প্রয়াত বর্ষীয়ান বলিউড অভিনেতা ঋষি কাপুর। বৃহস্পতিবার সকালেই মুম্বইয়ার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। ইতিমধ্যেই অভিনেতার মৃত্যুসংবাদ ট্যুইটে নিশ্চিত করেছেন অমিতাভ বচ্চন।

বুধবারই গুরুতর অসুস্থ হন ঋষি কাপুর। চিকিৎসকের পরামর্শ মতো মুম্বইয়ের স্যর এইচএন রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে ভর্তিও হন বর্ষীয়ান এই বলিউড অভিনেতা। কিন্তু অভিনেতার শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছিলেন ভাই রণধীর কাপুর। তবে স্ত্রী নীতু ওঁর সঙ্গে রয়েছেন বলেও জানান তিনি। 

মারণ কর্কট রোগে আক্রান্ত হওয়ার পর ২০১৮ সালে চিকিৎসার জন্য মার্কিন মুলুকে যান অভিনেতা ঋষি কাপুর। সেখান থেকে  দেশে ফেরেন গত বছর সেপ্টেম্বরে। আমেরিকা থেকে ফেরার পর আগেও একবার এই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অভিনেতাকে। তবে বর্তমানে ঋষি কাপুর কেমন রয়েছেন এবং তাঁর কি হয়েছে সেবিষয়ে হাসপাতালের তরফে এখনও কিছু জানান হয়নি। 

প্রসঙ্গত, ক্যানসারে আক্রান্ত হয়ে বুধবারই চিরনিদ্রায় চলে গিয়েছেন বলিউডের আরেক বিশিষ্ট অভিনেতা ইরফান খান। মাত্র ৫৪ বছর বয়সেই তাঁকে জীবনযুদ্ধে হার মানতে হয়। অভিনেতার এই অকাল প্রয়ানে শোকাহত বলিউড থেকে শুরু হরে বিভিন্ন মহল। ইরাফান খানের মৃত্যুর সেই জের কাটতে না কাটতেই এবার ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ঋষি কাপুর। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube