গুরুতর অসুস্থ ঋষি কাপুর, ভর্তি হলেন মুম্বই হাসপাতালে

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের গুরুতর অসুস্থ ঋষি কাপুর। বুধবারই মুম্বইয়ের স্যর এইচএন রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান এই বলিউড অভিনেতাকে। তাঁর হাসপাতালে ভর্তির খবর ইতিমধ্যেই নিশ্চিত করেছেন ভাই রণধীর কাপুর। 

মারণ কর্কট রোগে আক্রান্ত হওয়ার পর ২০১৮ সালে চিকিৎসার জন্য মার্কিন মুলুকে যান অভিনেতা ঋষি কাপুর। সেখান থেকে  দেশে ফেরেন গত বছর সেপ্টেম্বরে। আমেরিকা থেকে ফেরার পর আগেও একবার এই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অভিনেতাকে। তবে বর্তমানে ঋষি কাপুর কেমন রয়েছেন এবং তাঁর কি হয়েছে সেবিষয়ে হাসপাতালের তরফে এখনও কিছু জানান হয়নি। 

এদিন রণধীর বলেন, ‘এর আগে দিল্লিতে শুটির চলাকালীন ফুসফুসে সংক্রমণের জেরে তাঁকে মুম্বইয়ের এই হাসপাতালে ভর্তি হতে হয়। আমিও ভর্তি হয়েছিলাম একবার। ঋষি ভালো হয়ে যাবে। নীতু ওঁর সঙ্গে রয়েছে।’ ছেলে রণবীর কাপুরও হাসপাতালে রয়েছেন বলেই খবর। 

প্রসঙ্গত, ক্যানসারে আক্রান্ত হয়ে বুধবারই চিরনিদ্রায় চলে গিয়েছেন বলিউডের আরেক বিশিষ্ট অভিনেতা ইরফান খান। মাত্র ৫৪ বছর বয়সেই তাঁকে জীবনযুদ্ধে হার মানতে হয়। অভিনেতার এই অকাল প্রয়ানে শোকাহত বলিউড থেকে শুরু হরে বিভিন্ন মহল। ইরাফান খানের মৃত্যুর সেই জের কাটতে না কাটতেই এবার ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ঋষি কাপুর। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube