নিউজটাইম ওয়েবডেস্ক : মাত্র ৫৪ বছর বয়সেই জীবন যুদ্ধে থেমে যেতে হল ইরফান খানকে। বলিউড থেকে শুরু করে হলিউড সর্বত্রই নিজের অবিনয়ের গুনে প্রশংসা কুড়িয়েছেন বিশিষ্ট এই অভিনেতা। ২০০৮ সাল থেকেই মারণ রোক কর্কটে ভুগছিলেন তিনি। একপরেই চিকিৎসার জন্য ব্রিটেনে উড়ে যান তিনি। সেখান থেকে দেশে ফেরার পরেই মুক্তি পায় তাঁর অভিনিত ‘আংরেজি মিডিয়াম’ ছবি। মঙ্গলবার শারীরিক অসুস্থাতার জন্য অবইনেতাকে ফের মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখান থেকে আর ফেরা হলনা তাঁর। ইরফান খানের এই অসময়ে চলে যাওয়ার ঘটনায় শোকাহত গোটা বলিউড থেকে শুরু করে টলিউডেই অনেকেই। বুধবার সাকালেই ইরফানের মৃত্যুসংবাদ পাওয়ার পর সকলেই শোকবার্তা জ্ঞাপন করেছেন। শোকস্তদ্ধ অমিতাভ বচ্চন, অনুপম খের, পরিচালক সুজিত সরকার, অজয় দেবগন, শাবানা আজমি,আর মাধবন, সোনম কাপুর থেকে বাংলার সাংসদ অভিনেত্রী নুসরত জাহান, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং পার্ণো মিত্র। শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে আসানসোলের বিজেপি সাংসদ তথা গায়ক বাবুল সুপ্রিয়ের মতো রাজনীতিকরাও।
বুধবার সকালে প্রিয় বন্ধুর চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সুজিত সরকার। একইসাথে শোকবার্তায় তিনি লেখেন, “তুমি লড়েছো, লড়ে গিয়েছ। আমি তোমাকে নিয়ে সবসময় গর্বিত। আবার আমাদের দেখা হবে। সুতপা ও বাবিলের জন্য সমবেদনা রইল। তোমরাও লড়াই করেছ। সুতপা তুমি সর্বস্ব দিয়ে লড়েছ। ওম শান্তি। ইরফান খান তোমাকে স্যালুট’।”
সুজিত করকার পরিচালিত ‘পিকু’ ছবিতে অভিনয় করেছিলেন ইরফান খান। এদিন ‘পিকু’ সহ-অভিনেতা অমিতাভ বচ্চন ট্যুইটে শোক প্রকাশ করে লেখেন, “ইরফান একটি অবিশ্বাস্য প্রতিভার নাম। একজন দয়ালু সহকর্মী। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে যাঁর অবদান অনবদ্য। এক বিশাল শূন্যতা তৈরি করে খুব শীঘ্রই আমাদের ছেড়ে চলে গেলে তুমি।”
ভিডিও বার্তায় শোক প্রকাশ করতে গিয়ে এদিন কান্নায় ভেঙে পড়েন অভিনেতা অনুপম খের। এত তাড়াতাড়ি ইরফানের চলে যাওয়া তিনি মেনে নিতে পারেননি বলেও জানান। একইসাথে অনুপম বলেন, “ওঁর কথা পাস্ট টেন্সে বলতে হবে, ভাবতেই পারছি না! ইরফান এভাবে তো চলে যাওয়ার কথা ছিল না তোমার। মিস করব তোমাকে”।
একটি বাংলাদেশী ছবিতে ইরফানের সাথে কাজ করতে দেখা যায় টলি অবিনেত্রী পার্ণোকে। এদিন অবিনেতার প্রয়ানে শোকাহত পার্ণো লেখেন, “এই মানুষটার গুণে মুগ্ধ আমি। একসঙ্গে এক ছবিতে কাজ করেছি। আপনাকে মিস করব।”
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

