‘এখন ঝাড়ু দেওয়ার লোক পাচ্ছি না, বলুন না, ঝাড়ু দিতে’, টিকিয়াপাড়া ঘটনা প্রসঙ্গে বিজেপি কে কটাক্ষ মমতার

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা পরিস্থিতিতে লকডাউনের মাঝেই টিকিয়াপাড়ার ঘটনা ঘিরে তপ্ত বাংলার রাজনীতি। টিকিয়াপাড়ার ঘটনা নিয়ে বিজেপি রাজনীতি করছে, এই অভিযোগ তুলে গেরুয়াবাহিনীকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এ প্রসঙ্গে মমতা বলেন, টিকিয়াপাড়ায় একটা ঘটনা ঘটেছে, তাই নিয়ে হই-হুল্লোড় করার মানে নেই। দিল্লিতে কী হচ্ছে, উত্তরপ্রদেশের ঘটনায় কী ব্যবস্থা হয়েছে সেই দিকে দৃষ্টিপাত না করে এখানে শকুনের মতো বসে আছে বলে কটাক্ষ করেন তিনি।

বিজেপিকে দোযারোপ করে তৃণমূল সুপ্রিমো এদিন আরও বলেছেন,  বিজেপি টিকিয়াপাড়ার ঘটনা নিয়ে সরকারকে অপদস্থ করছে। এ নিয়ে তারা সারা ভারতবর্ষে রামায়ণ-মহাভারত-বেদ-বেদান্ত করছে বলে জানান তিনি। প্রবল ক্ষুব্ধতার সাথে তিনি বলেন, ‘আরে ভাই, টিকিয়াপাড়ায় একটা ঘটনা ঘটেছে পুলিশ ব্যবস্থা নেবে, তোমার অত কীসের মজা! শকুনির মতো বসে আছে। শকুন যেমন বসে থাকে কখন একটা মৃতদেহ আসবে টুকড়ে টুকড়ে খাবে। কাজ নেই খালি এসব করছে। যাঁরা এসব করছেন, তাঁদের ধিক্কার জানাচ্ছি’।

বিজেপি নেতাদের উদ্যেশ্যে মমতা এদিন আরও বলেন, ”এখন ঝাড়ু দেওয়ার লোক পাচ্ছি না। বলুন না, ঝাড়ু দিতে। আমায় দিতে বললে আমি দেব। এটা ভাল কাজ মনে করি। এখনই তো স্বচ্ছ ভারত গড়ার সময়। স্বাস্থ্যকর্মী, ডাক্তার, করোনা রোগী, সাধারণ মানুষের পাশে থাকুন, তাহলে বুঝব সচ্চা কথা বলার দল”।

এরপরই বিজেপিকে নিশানা করে তৃণমূলনেত্রী বলেন, রাজ্য যেমন কাজের জন্য গ্রিন জোন, রেড জোন ভাগ করেছেন তেমন কেন্দ্র ও ৪টি জোন করেছে। এ জোন, বি জোন, সি জোন, ডি জোন। ডি এর অর্থ ডেস্ট্রাক্টিভ, সি এর অর্থ কনফ্রন্টেশন জোন, বি এর অর্থ ব্লক, সব কাজ ব্লক করছে।

সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বলে মনে করছেন তিনি। নির্বাচনের ঘণ্টা বাজলে মানুষ সঠিক জবাব দেবে বলে তিনি মনে করেন। বিজেপিকে আক্রমণের পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী এও বলেছেন, ‘বিজেপি বন্ধুরা কেউ আক্রান্ত হলে, কেউ অসুস্থ হলে, কারও উপসর্গ থাকলে আমায় মেসেজ পাঠাবেন, আমি বিনা পয়সায় চিকিৎসা করাব। খাবার-দাবার না পেলে আমায় বলবেন। এখন আমি রাজনীতি করব না। অনেক সেন্ট্রাল টিম, পেনকিলার টিম সত্ত্বেও করোনা পরিস্থিতি না মেটা পর্যন্ত রাজনীতি করব না। আপনারাও করবেন না সেটা কথা দিন’।

Inform others ?
Share On Youtube

হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে !

Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube