করোনা লকডাউনে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর উদ্যোগে কেন্দ্রীয় সরকার

নিউজটাইম ওয়েবডেস্ক : যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের শরীরে করোনা ভাইরাসের কোনও লক্ষণ নেই, তাঁরা ভিন রাজ্যে সফর করতে পারবেন বলে বুধবার জানাল কেন্দ্রীয় সরকার, পাশাপাশি এই নিয়ে একাধিক গাইডলাইন প্রকাশ করা হয়েছে। লকডাউন শেষ হওয়ার এক সপ্তাহ আগে এই গাইডলাইন দিল কেন্দ্র। রাজ্যগুলিকে নোডাল কমিটি তৈরি করতে বলেছে স্বরাষ্ট্রমন্ত্রক, এবং পরিযায়ীদের সফরের ব্যাপারে তারা নিয়মাবলী তৈরি করবে। নির্দেশিকায় বলা হয়েছে, “সফরকারী ব্যক্তিদের স্ক্রিনিং করা হবে এবং যাঁদের কোনও লক্ষণ থাকবে না, তাঁদের সফর করতে দেওয়া হবে”।

আটকে থাকা মানুষের যাতায়াতের জন্য শুধুমাত্র বাস ব্যবহারের কথা বলা হয়েছে৷ বাসের ভিতরে বসার সময়ও নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের নির্দেশিকায়৷ বাসগুলি জীবাণুমুক্ত করার কথাও বলা হয়েছে৷ পরিযায়ী শ্রমিকদের নিয়ে যাওয়ার সময় সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকেই তাঁদের এলাকার রাস্তা ব্যবহারের অনুমতি দিতে বলা হয়েছে৷

নিজেদের এলাকায় পৌঁছনোর পর প্রত্যেককেই বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা করিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে৷ নিয়মিত তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শও দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকে পরিযায়ী শ্রমিক সহ ভিনরাজ্যে আটকদের ফেরানোর বিষয়টি উঠেছিল৷ বিষয়টি নিয়ে উদ্যোগী হতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube