নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আক্রান্ত দেশগুলির মধ্যে বিশ্বে সবচেয়ে কঠিন পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের৷ প্রায় ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই৷ ১০ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত৷ এই পরিস্থিতিতে করোনা ভাইরাস মহামারীর জন্য সেই চিন কেই বারবার দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে ট্রাম্প ফের চিনকে নিশানা করে বললেন, করোনা ভাইরাসের উত্পত্তি স্থলেই ভাইরাসকে রুখতে ব্যবস্থা নেয়নি চিন৷ চিনের জন্যই আজ ১৮৪টি দেশ নরকযন্ত্রণা ভোগ করছে৷ ইতিমধ্যেই আমেরিকায় চিন বিরোধী হাওয়া জোরদার শুরু হয়েছে৷ একাধিক মার্কিন সেনেটর ট্রাম্প প্রশাসনের কাছে দাবি করেছেন, খনিজ ও ম্যানুফ্যাকচারিংয়ে চিনের উপর নির্ভরতা বন্ধ করা হোক মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে।
আগেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র খুব গুরুত্বের সঙ্গে চিনের বিরুদ্ধে তদন্ত করছে৷ ট্রাম্পের কথায়, চিনের ভূমিকায় তারা খুশি নন৷ এই গোটা পরিস্থিতির জন্য ও তারা খুশি নন৷ কারণ, তারা মনে করেন, এই ভাইরাসকে উত্সস্থলেই রুখে দেওয়া যেত৷ চিনের বিরুদ্ধে সিরিয়াস তদন্ত হচ্ছে বলো জানান তিনি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

