অপরাধ নিয়ে কোনো জাত-ধর্ম না করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : হাওড়ায় টিকিয়াপাড়ায় মঙ্গলবার পুলিশের হেনস্থা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট সতর্কবার্তা এই ঘটনায় ধর্মীয় রঙ লাগানো চলবে না।

বুধবার দুপুরে সাংবাদিক বৈঠকে লকডাউন শিথিল করার পরিকল্পনা জানান। বৈঠকের শেষ পর্বে তার কথায় উঠে আসে টিকিয়াপাড়ার নৈরাজ্যের প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী ঘটনার নিন্দা করেন। একই সঙ্গে জানিয়ে দেন, এই নিয়ে সংকীর্ণ ধর্মীয় রাজনীতি বরদাস্ত করা হবে না।

মুখ্যমন্ত্রীর কথায়, কাল কোনও নির্বাচন নেই যে মাঠে নেমেছেন। টিকিয়াপাড়ার ঘটনা নিয়ে পুলিশ ব্যবস্থা নেবে। টিকিয়াপাড়ায় খারাপ ঘটনা ঘটেছে। তাঁর পরিষ্কার যুক্তি, “অপরাধের কোনও জাত, ধর্ম নেই”।

টিকিয়াপাড়ায় মঙ্গলবার দুপুরে লকডাউনের মাঝে অপ্রীতিকর ঘটনাটি ঘটে। রেড জোনের আওতায় থাকা বেলিয়ালিস রোড অঞ্চলে প্রাণের ঝুঁকি নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে পুলিশ দেখতে পায়, জমায়েত চলছেই। অবাধে বাইকও চলতে দেখা যায়। রাস্তায় বেরোনো কোনও পথচারীর মুখেই ছিল না মাস্ক।

 পুলিশ এই জমায়েতে বাধা দিলে পুলিশের উপরেই চড়াও হয় উন্মত্ত জনতা। র‍্যাফ নামিয়েও কাজ হয়নি। পুলিশের গাড়িতে ইটবৃষ্টি চলতে থাকে। রাতেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube